বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে (India Vs Afghanistan) বিরাট ব্যবধানে জয় পেয়েছে ভারত। আর এই আসরে বল হাতে তাণ্ডব চালিয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরুস্কার পেয়েছেন সদ্য টিম ইন্ডিয়ায় অভিষেক হওয়া, তরুণ বোলিং অলরাউন্ডার মানব সুথার (Manav Suthar)। আফগানদের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই 6 উইকেট তোলেন তিনি। একেবারে অভিষেক ম্যাচে ভারতীয় ক্রিকেটারের এমন কীর্তি মাথা যন্ত্রণা বাড়িয়েছে টিম ইন্ডিয়ার দুই অলরাউন্ডারের! কেউ কেউ বলছেন, টেস্ট দলে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের জায়গা খেয়ে নিতে পারেন মানব।
জাদেজাদের জন্য চিন্তার কারণ হয়ে উঠলেন সুথার!
আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের ভারতীয় দলে ছিলেন না রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। তবে এই দুই অলরাউন্ডারের অভাব বুঝতেই দেননি ভারতের নতুন অলরাউন্ডার মানব। ব্যাট হাতে দলের জন্য নির্ভরযোগ্য ইনিংস খেলার পাশাপাশি বল হাতে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আর সেটাই কোথাও গিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে জাদেজাদের! এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
বলাই বাহুল্য, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে অলরাউন্ডার হর্ষ দুবের জায়গায় সুযোগ পেয়েছিলেন মানব। অনেকেই ভেবেছিলেন এই নতুন বোলার হয়তো সেভাবে নিজেকে মেলে ধরতে পারবেন না। তবে প্রথম ওভারে বল করতে নেমেই উইকেট তুলে ক্ষমতা বোঝালেন সুথার। এরপর থেকে একের পর এক উইকেট তুলে তিনি টেস্ট দলের জন্য কতটা যোগ্য সেটা বুঝিয়ে দেন তরুণ ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: ১ কোটির তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত
আফগান সিরিজে মানবের এমন পারফরমেন্স শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁর জায়গা কিছুটা হলেও শক্ত করেছে। ঠিক অন্যদিকে, এই নতুন প্লেয়ারের দাপাদাপিতে বেশ খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা! কেউ কেউ মনে করছেন, শ্রীলঙ্কা সিরিজে রবীন্দ্র জাদেজা সুযোগ পেলেও অক্ষর প্যাটেলকে বোধহয় জায়গা দেওয়া হবে না। তাঁর বদলে খেলতে পারেন মানব! আসলে, জাদেজা এবং অক্ষরের তুলনায় মানবের বোলিং কিছুটা আলাদা। বিশেষ করে তাঁর বল ঘোরানোর ক্ষমতা বাকিদের থেকে তাঁকে আলাদা করে। সেটাই এই তরুণের বিশেষত্ব।










