মিলেছিল দ্বিগুণ বেতনের প্রস্তাব, ইস্টবেঙ্গলকে মুখের উপর না বলেন এই মোহনবাগান প্রাক্তনী

Published:

Mohun Bagan ex

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য অবসর নিয়েছেন তিনি। বুট জোড়া তুলে রেখে জানিয়ে দিয়েছেন ফুটবল (Football) পায়ে আর মাঠে নামবেন না। সোদপুরের ছেলে সেই প্রবীর দাসের অতীত জানেন না অনেকেই। মোহনবাগান (Mohun Bagan) অন্তপ্রাণ এই বাঙালি প্লেয়ারকে একটা সময় ময়দানের চির প্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গলের (East Bengal FC) তরফে ডবল স্যালারি অফার করা হয়েছিল। তবে জানলে অবাক হবেন, একেবারে নির্দ্বিধায় লাল হলুদকে না করে দিয়েছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন, মোহনবাগান তাঁর মায়ের সমান। বেশি টাকার জন্য সবুজ মেরুন ছেড়ে অন্য দলে যেতে পারবেন না।

ইস্টবেঙ্গলের দ্বিগুণ বেতন ফিরিয়েছিলেন তিনি

2015 সালে মোহনবাগানে সই করেছিলেন প্রবীর দাস। সবুজ মেরুনে যোগ দিয়েই ফেডারেশন কাপ জিতেছিলেন তিনি। পরে যোগ দিয়েছিলেন ATK তে। প্রবীর যোগ দিতেই ইন্ডিয়ান সুপার লিগ জিতে যায় এই দল। এরপর বেঙ্গালুরুর হয়ে ডুরান্ড কাপ জিতে নিজের জাত চিনিয়েছিলেন বাঙালি তারকা। তবে 2022 সালে মোহনবাগানের হয়ে যখন চুটিয়ে ফুটবল খেলছেন সেই সময় প্রবীরের কাছে এসেছিল দলবদলের প্রস্তাব।

জানা যায়, ময়দানের এই পরিচিত মুখকে মোহনবাগান থেকে ছিনিয়ে নিতে দ্বিগুণ বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে লাল হলুদকে এক কথায় না বলে দিয়েছিলেন তিনি। পরে অবশ্য ইস্টবেঙ্গলের প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করেছিলেন প্রবীর দাস। জানিয়েছিলেন, মোহনবাগানকে তিনি নিজের মায়ের মতো দেখেন। তাই দু এক বছর দুটো বেশি অর্থের জন্য অন্য দলে গিয়ে খেলতে চান না তিনি। সে কারণেই ইস্টবেঙ্গলে বেশি অর্থ পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সোদপুরের ছেলে।

আরও পড়ুন: “হাসিনাকে আমাদের হাতে তুলে দিলেই ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে!” বলল বাংলাদেশ

উল্লেখ্য, কেরালার হয়ে প্রাক মরসুম শুরু করার পর থেকেই প্রবীর দাস অনুভব করতে থাকেন তাঁর শরীরের বাঁ দিকটা অসাড় হয়ে যাচ্ছে। বুঝতে পারেন তিনি স্নায়ু রোগে ভুগছেন। তারপর থেকেই ধীরে ধীরে নিজেকে বোঝাতে শুরু করেন এটাই সময় ফুটবল থেকে সরে যাওয়ার। সেই মতোই, গত 15 সেপ্টেম্বর ফুটবল থেকে অবসরের কথা জানান এই বাঙালি।