মাঝরাতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, বাড়ি করার জন্য জমি পাচ্ছেন না ঋষভ পন্থ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ভারতীয় দল (Team India)। সেই দলেরই সদস্য তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই তিনিই 8 আগস্ট মাঝরাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন রাখলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে থাকার জন্য এক টুকরো জমির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করলেন পন্থ। কিন্তু হঠাৎ কী হল ভারতীয় তারকার? কেনই বা জমি কেনার জন্য খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে অনুরোধ করলেন তিনি?

থাকার জন্য জমি কিনতে মরিয়া পন্থ

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে ভারতীয় দলের তারকা ক্রিকেটার উত্তরাখণ্ডে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নিজের ওই পোষ্টটিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ট্যাগ করে পন্থ। পোস্টটিতে ভারতীয় ক্রিকেটার লিখেছেন, “নমস্কার স্যার, কেমন আছেন? বেশ কিছুদিন হল আমি উত্তরাখণ্ডের স্থায়ী বাসিন্দা। আমি দিল্লি ছেড়ে উত্তরাখণ্ডে এসে জমি কেনার চেষ্টা করছি, কিন্তু এখানে থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা খুঁজে পাচ্ছি না। আমি আমার উত্তরাখন্ডকে খুব ভালবাসি। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এই জমি কেনার ব্যাপারে আমাকে একটু সাহায্য করুন।”

এদিন ভারতীয় দলের তারকা ক্রিকেটার এও জানান, তিনি আবার পাহাড়ি মানুষের কাছে ফিরে যেতে চান। উত্তরাখন্ডের উন্নয়নের জন্য অবদান রাখতে চান। তিনিও জানিয়েছেন, তিন বছর চেষ্টা করেও তিনি আজ পর্যন্ত ভাল জমি খুঁজে পাননি। ভারতীয় তারকা অনুরোধ, তিনি সরকারের কাছ থেকে বিনামূল্যে বা উপহার হিসেবে জমি পেতে চান না। বরং সরকার যদি একটু সাহায্য করে তবে তিনি সরকারি হারে জমি কিনে নিতে পারেন।

 

অবশ্যই পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশেই শেষমেষ ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের

পন্থ বললেন, আমি আমার নিজের রাজ্যে নিজের প্রথম বাড়িটি তৈরি করতে পারব। তবে সত্যি বলতে কীভাবে এই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তা আমি জানি না।” পন্থ জানিয়েছেন, তিনি তাঁর রাজ্য উত্তরাখণ্ডের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করতে চান। হঠাৎ মাঝরাতে জমির জন্য উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর কাছে পন্থের অনুরোধ একেবারে অবাক করে দিয়েছে ভক্তদের।

আরও India Rishabh Pant