আর মাত্র ৭৩ রান, আজই ইতিহাস তৈরি করে সচিনের ক্লাবে প্রবেশ করতে পারেন রোহিত শর্মা

Published:

Rohit Record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে গোহারা হারের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে জেতার সবরকম চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies)। তবে টিম ইন্ডিয়াও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ক্যারিবিয়ানদের রুখে দিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে ভারত। সবচেয়ে বড় কথা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস রচনার সুযোগ রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)। ওয়ানডেতে 12 হাজার রানের গন্ডি ছুঁতে রোহিতের প্রয়োজন আর মাত্র 73 রান। আর সেটা করতে পারলেই সচিন তেন্ডুলকরের ক্লাবে প্রবেশ করে যাবেন তিনি।

32 রান করলেই ইতিহাস গড়বেন রোহিত শর্মা

বুধবার, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে গড়াবে আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। একদিনের ক্রিকেটে এই মাঠে রোহিত শর্মার রেকর্ড ভাল। কাজেই গত ম্যাচে বিরাট যেভাবে সেঞ্চুরি করেছিলেন এ ম্যাচে রোহিতও ওয়েস্ট ইন্ডিজ বাহিনীকে গুঁড়িয়ে দিয়ে শতরান করতে পারেন কিনা সেদিকে চোখ থাকবে ক্রিকেট ভক্তদের। যদিও মাত্র 73 রান করে ফেলতে পারলে বড় রেকর্ড গড়ে ফেলবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

বলাই বাহুল্য, গুয়াহাটির এই স্টেডিয়ামে খেলা দুটি ওয়ানডেতেই হাফ সেঞ্চুরি করেছেন রোহিত। কাজেই পছন্দের ময়দানে আজ যদি ব্যাট চালিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মা 73 রান করে ফেলতে পারেন তবে একদিনের ক্রিকেটে নিজের 12 হাজার রান সম্পূর্ণ করে ফেলবেন হিটম্যান। আর সেটা হলেই সচিন, বিরাটদের ক্লাবে প্রবেশ করে যাবেন ভারতীয় দলের দাপুটে ক্রিকেটার।

আরও পড়ুন: ভারতে হেরোইন পাচার করতে এসে গ্রেফতার ৫ পাকিস্তানি, উদ্ধার ৩ হাজার কোটি টাকার মাদক

না বললেই নয়, রোহিত এই মুহূর্তে 289টি ওয়ানডে ম্যাচের 281 ইনিংসে অংশ নিয়ে 11,927 রান করে ফেলেছেন। যার মধ্যে রয়েছে 34টি সেঞ্চুরি এবং 62টি হাফ সেঞ্চুরি। কাজেই আজ মাত্র 73 রান তুলে ফেলতে পারলেই 12 হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন রোহিত। যদিও বিগত দুই মাসে একদিনের ক্রিকেটে চারটি ম্যাচ খেলে মাত্র একবার হাফ সেঞ্চুরি করতে পেরেছেন ভারতীয় মহাতারকা। ফলে, আজ প্রয়োজনীয় রান পূরণ করে ফেললেই সচিন, বিরাট সহ 6 জন প্লেয়ারের তালিকায় ভাগ বসাবেন হিটম্যান।

google button