ISL-র আগেই দাপুটে ফুটবলার ক্রেসপোকে বিদায় জানাল ইস্টবেঙ্গল, শেষ ৩ বছরের যাত্রা

Published:

Saul Crespo

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দোরগোড়ায় ইন্ডিয়ান সুপার লিগ। ঠিক তার আগেই ইস্টবেঙ্গল (East Bengal FC) ছাড়লেন পুরনো ফুটবলার সাউল ক্রেসপো (Saúl Crespo)। এক টানা তিনটে মরসুম লাল হলুদে কাটানোর পর অবশেষে নিজের পছন্দের দল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার। গতকাল অর্থাৎ সোমবারই এই খবর আনুষ্ঠানিকভাবে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এক কথায়, লাল হলুদের মাঝ মাঠের ভরসা হয়ে ওঠার পর এবার ইস্টবেঙ্গলে যাত্রা শেষ হচ্ছে ক্রেসপোর।

ক্রেসপোকে বিদায় ইস্টবেঙ্গলের

ওড়িশা এফসির হাত ধরে ভারতীয় ফুটবলে এন্ট্রি নিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ক্রেসপো। সেই দলের হয়ে মাঝ মাঠে নিজের ক্ষমতা জাহির করার পর 2023 সালে ইস্টবেঙ্গলে পা রেখেছিলেন এই ফুটবলার। তারপর থেকে লাল হলুদে নিজের সোনালী সময় কাটিয়েছেন ক্রেসপো। ইস্টবেঙ্গলের হয়ে একাধিক মঞ্চে যুদ্ধ জয় করেছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে জয় পেয়েছে লাল হলুদ। এবার সেই ফুটবলারকেই বিদায় জানাতে হলো ইস্টবেঙ্গলকে।

নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্রেসপোকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন পোস্ট করে ইস্টবেঙ্গলের তরফে লেখা হয়, ইস্টবেঙ্গলের হয়ে মাঝমাঠ নিয়ন্ত্রণ করা থেকে শুরু দুটি গুরুত্বপূর্ণ ট্রফি জয় সব ক্ষেত্রেই ক্রেসপোর বিশেষ অবদান ক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থেকে যাবে। দলের জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম, নেতৃত্ব এবং দায়বদ্ধতার জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। বলাই বাহুল্য, ইস্টবেঙ্গলের হয়ে এ পর্যন্ত মোট 65টি ম্যাচে অংশ নিয়ে 16টি গোল করার সাথে সাথে পাঁচটি অ্যাসিস্ট করেছেন ক্রেসপো। কাজেই এহেন একজন ফুটবলারের চলে যাওয়া লাল হলুদের জন্য যথেষ্ট দুঃসংবাদ সে কথা বলাই যায়।

আরও পড়ুন: ওয়ানডের সর্বকালের সেরা ৭ ব্যাটসম্যান বেছে নিলেন বিরাট কোহলি, নাম নেই ধোনি, রোহিতদের

কেন ইস্টবেঙ্গল ছাড়লেন ক্রেসপো?

একটা দীর্ঘ সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গলের বটবৃক্ষের ছায়ায় থাকার পর নাম কামিয়ে শেষ পর্যন্ত লাল হলুদ ছাড়ছেন ক্রেসপো, এই খবরে যথেষ্ট মন ভেঙেছে মশাল ব্রিগেডের ভক্তদের। আসলে 2023 সালে ইস্টবেঙ্গলের সাথে এক বছরের চুক্তি হয়েছিল ক্রেসপোর। পরবর্তীতে দলের হয়ে নিজের প্রতিভা জাহির করার ফলে লাল হলুদ ম্যানেজমেন্ট তাঁর সাথে যুক্তির মেয়াদ বাড়িয়ে আরও দু’বছর করে দেয়। সেই মতোই, মোট তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে খেলোয়াড়ের। সে কারণে লাল হলুদ ছাড়তে হচ্ছে তাঁকে।

google button