ওয়ানডের সর্বকালের সেরা ৭ ব্যাটসম্যান বেছে নিলেন বিরাট কোহলি, নাম নেই ধোনি, রোহিতদের

Published:

Best ODI Batsmans

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকেই নিজের গুরুত্ব বুঝিয়ে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই রয়েছেন তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেই একদিনের ক্রিকেটে দ্রুততম 15,000 রান সম্পূর্ণ করে বড় মাইলফলক অর্জন করেছেন কোহলি। সাদা বলের ক্রিকেটে এই প্লেয়ারের জুড়ি মেলা ভার। সেই বিরাটই এবার ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা 7 ব্যাটসম্যানকে (Best ODI Batsmans) বেছে নিলেন। তবে অবাক করা বিষয়, সেই তালিকায় জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনি বা রোহিত শর্মা কারোরই।

কাদের বেছে নিলেন বিরাট কোহলি?

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে তিনি কতটা উচ্চমানের প্লেয়ার সেটা নিজেও বোঝেন, কিন্তু তা সত্বেও একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় নিজেকে রাখেননি বিরাট। চেজ মাস্টার হিসেবে পরিচিত এই ভারতীয় মহাতারকা ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটম্যানদের তালিকায় নিজের বন্ধু রোহিত শর্মা বা মহেন্দ্র সিং ধোনিকেও রাখেননি।

37 বছর বয়সী বিরাট কোহলি স্টার স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সবচেয়ে নিখুঁত ব্যাটসম্যানদের নাম নিয়েছেন। স্ট্রেট ড্রাইভের নিরিখে তিনি দ্বিতীয় চিন্তা না করে সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন সচিন তেন্ডুলকরের নাম। কভার ড্রাইভের দিক থেকে তিনি এগিয়ে রেখেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। ফ্লিক শটের দিক থেকে কোহলি এগিয়ে রেখেছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে।

আরও পড়ুন: মাত্র ৫০ হাজারেই ফ্ল্যাট দিচ্ছে সরকার, বিরাট ঘোষণা মন্ত্রী অর্জুন সিংয়ের, পাবেন আপনিও?

এছাড়াও কাট শটের ক্ষেত্রে কোহলি উল্লেখ করেছেন ভারতের প্রাক্তন দাপুটে ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের নাম। কোহলিকে সুইপ শটের ক্ষেত্রে ওয়ানডের সেরা ব্যাটসম্যান বেছে নিতে বলা হলে তিনি এক কথায় ম্যাথিউ হেডেনের নাম উল্লেখ করেন। এর পাশাপাশি ছয় মারার দিক থেকে ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলি এগিয়ে রাখেন RCB তে প্রাক্তন সতীর্থ ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলকে। সবশেষে ওয়ানডের সেরা উইকেটকিপার হিসেবে ধোনির নাম উল্লেখ না করে বন্ধু এবি ডিভিলিয়ার্সকে এগিয়ে রাখেন কোহলি। বিরাটের এমন দল নির্বাচনে কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে বিতর্ক।

google button