মাত্র ৫০ হাজারেই ফ্ল্যাট দিচ্ছে সরকার, বিরাট ঘোষণা মন্ত্রী অর্জুন সিংয়ের, পাবেন আপনিও?

Published:

Government Flat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চটকল শ্রমিকদের জন্য এবার বিরাট ঘোষণা রাজ্য সরকারের (Government Flat)। তাঁদের মাথার উপর ছাদের ব্যবস্থা করবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। একেবারে সস্তায় দেওয়া হবে ফ্ল্যাট। মাত্র 50 হাজার টাকা দিলেই মিলবে ঝা চকচকে নতুন বাসস্থান। বাকি অর্থ দেবে কেন্দ্র এবং রাজ্য সরকার। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ প্রকল্পের অধীনে চটকল শ্রমিকদের স্বল্প মূল্যে বাসস্থানের ব্যবস্থা করে দেবে ডবল ইঞ্জিন সরকার। সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

50 হাজার টাকা দিলেই নতুন ফ্ল্যাট

গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় সংযোজন প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর বিশেষ প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ, পুরনো কোয়ার্টারে বসবাসকারী চটকল শ্রমিকদের সস্তায় বাসস্থানের জায়গা করে দেওয়াই আসল উদ্দেশ্য। মন্ত্রীর কথায়, “যেসব চটকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার নিয়ে পুরনো কোয়ার্টারগুলিতে বসবাস করছিলেন তাঁদের সস্তায় বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।”

মন্ত্রী আরও জানান, “ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য 8 হাজার শ্রমিক আবেদন করে ফেলেছেন। সেইসব আবেদনপত্র যাচাই করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে তৈরি করা হবে তালিকা।” সরকারি শর্তে, এই বিশেষ প্রকল্পের আওতায় আসতে আবেদনকারীদের আর্থিক দিক থেকে দুর্বল শ্রেণির হতে হবে। পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ 3 লাখ টাকা। একই সাথে বিগত 20 বছরে কেন্দ্র বা রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না।

এখানেই শেষ নয়, আবেদনকারীর পরিবারের কোনও সদস্যের নামে গোটা ভারতে একটিও পাকা বাড়ি থাকলে বাতিল হবে আবেদন। রাজ্য সরকারের মন্ত্রী অর্জুন সিং খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, প্রত্যেকটি ফ্ল্যাট তৈরি করতে গড়ে 5 লাখ 50 হাজার টাকা করে খরচ হবে সরকারের। এর মধ্যে দেড় লাখ টাকা দেবে কেন্দ্র, 2 লাখ 79 হাজার টাকা রাজ্য এবং 50 হাজার টাকা দিতে হবে আবেদনকারীকে। এছাড়া বাকি 71 হাজার টাকা খরচ করবে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।

আরও পড়ুন: এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামবে কোন দল, কবে ম্যাচ? জানুন সব

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে চটকল কর্মীদের জন্য যে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে 320 থেকে 485 বর্গফুটের সেই ফ্ল্যাটে থাকবে দুটি ঘর, একটি রান্নাঘর এবং একটি শৌচাগার। প্রাথমিকভাবে হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর জন্য উত্তর 24 পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে জমি চিহ্নিত করতে বলা হয়েছে। অন্যদিকে, হুগলিতে চটকল শ্রমিকদের আবেদন গ্রহণের জন্য শ্রম কমিশনারেটের সহযোগিতায় বিশেষ শিবির গড়ে তোলা হবে। জানা যাচ্ছে, শ্রমিকদের পাশাপাশি প্রতিবন্ধী, বিধবা, একক মহিলা, প্রবীণ নাগরিক, রূপান্তরকামী সহ যোগ্য প্রাপ্তবয়স্কদের কিছু অংশকে এই প্রকল্পের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তবে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ফ্ল্যাট পাওয়ার প্রথম পাঁচ বছর তা বিক্রি করা যাবে না। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আরও নতুন কিছু শর্ত প্রকাশ্যে আনতে পারে সরকার।

google button