দিয়েছিলেন হুমকি! অভিষেকের বাড়িতে পৌঁছল পুলিশ, এবার গ্রেফতার?

Published:

Abhishek Banerjee Police

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হয়েছিল FIR। তার ভিত্তিতেই 20 নভেম্বর, দুপুরের মধ্যে হাজিরার নোটিস ধরানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তার আগেই শুক্রবার তৃণমূল সাংসদের বাড়িতে হানা দিল পুলিশ। তাহলে কি এবার গ্রেফতার হবেন ডায়মন্ড হারবারের সাংসদ? অভিষেকের বাড়িতে পুলিশ যেতেই এমন প্রশ্নের উঠছে রাজনৈতিক মহলে।

গ্রেফতার হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

এর আগে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গত 31 অক্টোবর, গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিষেকের বিরুদ্ধে। অভিযোগ ছিল, তৃণমূল সাংসদ পুলিশের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করেছেন তা সরাসরি হুমকি স্বরূপ। সেই বক্তব্যের মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলেও দাবি জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই অভিষেকের বিরুদ্ধে দায়ের হয়েছিল FIR।

যা খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিষেককে হাজিরার নোটিস ধরানো হয়েছিল। সেখানে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছিল, আগামী 20 নভেম্বর, দুপুর একটার মধ্যে গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে হবে তাঁকে। তার আগেই শুক্রবার অভিষেকের কালীঘাটের বাড়িতে হাজির হয়ে গেল পুলিশ। মনে করা হচ্ছে, পুলিশকে হুমকি দেওয়ার ঘটনাতেই তৃণমূল সংসদের বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: মা তারার কৃপায় কর্মক্ষেত্রে বিরাট উন্নতি পাবে ৩ রাশি! আজকের রাশিফল, ১৪ নভেম্বর

উল্লেখ্য, গত অক্টোবর মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টি সহ পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, পুলিশ আধিকারিকদের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে তাঁদের দু’বছর পর সমস্ত হিসেব-নিকেশ বুঝিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন তিনি। এমনকি নিজের আপ্ত সহায়ককে নিয়েও এদিন বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন তিনি। বলেন, একেবারে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে হেনস্থা করা হচ্ছে!

google button