SBSTC পরিচালিত মেদিনীপুর থেকে মালদহ যাওয়ার সরকারি বাস, রইল রুট ও সময়সূচি

Published:

SBSTC Medinipur Malda Bus

অনন্যা সরকার, কলকাতা: সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) মেদিনীপুর থেকে মালদহ পর্যন্ত একটি সরাসরি সরকারি বাস পরিষেবা পরিচালনা করে (SBSTC Medinipur Malda Bus)। মালদায় যাওয়ার পথে এই বাসটি বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ কিছু শহরের ওপর দিয়ে যাতায়াত করে। এই বাসটির বাসটি ভোর ৪:৩০টার দিকে মেদিনীপুর থেকে ছেড়ে বিকেল ৫:০০টার নাগাদ মালদায় পৌঁছায়। আসুন এই বাসটির রুট এবং বিস্তারিত সময়সূচি দেখে নেওয়া যাক। 

মেদিনীপুর – মালদা এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই মালদহগামী বাসটি মেদিনীপুর থেকে রওনা হয়ে ভাদুতলা, গোদাপিয়াসাল, শালবনি, ধাদিকা, বাঁকাদহ, বিষ্ণুপুর, রামসাগর, ওন্দা, ধলডাঙ্গা, বাঁকুড়া বাইপাস, বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর, পানাগড়, ইলামবাজার, মোহাম্মদবাজার, মল্লারপুর, নলহাটি ও রামপুরহাটের ওপর দিয়ে গিয়ে ফারাক্কা হয়ে মালদহ পৌঁছায়। 

মেদিনীপুর থেকে মালদা যাওয়ার সময় বাসটি

  • মেদিনীপুর থেকে ছাড়ে – সকাল ৪:৩০-এ।  
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – সকাল ৫:২০-তে। 
  • গড়বেতা থেকে ছাড়ে – সকাল ৫:৪০-এ। 
  • বিষ্ণুপুর থেকে ছাড়ে – সকাল ৬:৩০-এ। 
  • দুর্গাপুর থেকে ছাড়ে – সকাল ৯:১০-এ। 
  • সিউড়ি থেকে ছাড়ে – বেলা ১১:৫০-এ। 
  • রামপুরহাট থেকে ছাড়ে – দুপুর ১:৩০-এ। 
  • উমরপুর থেকে ছাড়ে – দুপুর ৩:০০-এ। 
  • ফারাক্কা থেকে ছাড়ে – বিকেল ৪:০০-এ। 
  • মালদহ পৌঁছায় – বিকেল ৫:০০-এ। 

আরও পড়ুন: দিঘা-পুরী ছেড়ে এবার ঘুরে আসুন কুসুমতলা সমুদ্র সৈকত, এত নিরিবিলি জায়গা আগে দেখেননি

মালদহ থেকে ফেরার সময় এই সরকারি বাসটি 

  • মালদহ থেকে ছাড়ে – রাত ৩:০০-এ। 
  • ফারাক্কা থেকে ছাড়ে – ভোর ৪:০০-এ। 
  • রামপুরহাট থেকে ছাড়ে – সকাল ৭:০০-এ। 
  • সিউড়ি থেকে ছাড়ে – সকাল ৮:৪০-এ। 
  • দুর্গাপুর (স্টেশন) থেকে ছাড়ে – বেলা ১১:১৫-এ। 
  • বাঁকুড়া বাইপাস থেকে ছাড়ে – বেলা ১২:১৫-এ।  
  • বিষ্ণুপুর থেকে ছাড়ে – দুপুর ১:২০-এ।  
  • গড়বেতা থেকে ছাড়ে – দুপুর ১:৫৫-এ। 
  • চন্দ্রকোনা রোড থেকে ছাড়ে – দুপুর ২:১৫-এ।  
  • মেদিনীপুর পৌঁছায় – দুপুর ৩:২০-তে। 

এসবিএসটিসি-এর এই সরাসরি পরিষেবাটি মেদিনীপুর থেকে মালদহগামী যাত্রীদের বারবার বাস পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি দেয়। বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, সিউড়ি এবং রামপুরহাটের মতো এলাকার যাত্রীরা এই বাস ব্যবহার করে সহজেই উত্তরবঙ্গের মালদহে পৌঁছাতে পারেন। এই বাসটি সরকারি হওয়ায় মহিলা যাত্রীরা এতে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। 

google button