বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের (Pakistan) মহিলা দলকে 55 রানে গুটিয়ে দিয়ে সহজ জয় পেয়েছিল ভারত। আর সেই শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট মহলে শুরু হয়েছে সমালোচনা। এরই মাঝে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আফ্রিদিকে পাকিস্তানের মহিলা ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা যায়, “পাকিস্তানের মেয়েরা ভাল রান্না করে…”
পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের নিয়ে বড় মন্তব্য আফ্রিদির
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাক তারকার বিতর্কিত মন্তব্যের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা বেশ পুরনো। ARY নিউজকে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে পাকিস্তানি সাংবাদিক আফ্রিদিকে প্রশ্ন করেছিলেন পাকিস্তানের মহিলা অনূর্ধ্ব 19 দল নিয়ে। পশ্চিমের দেশের মহিলারা ক্রিকেটে এগিয়ে আসছেন এই বিষয়টি আফ্রিদি কীভাবে দেখেন? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে খানিকটা হেসে বিতর্কিত মন্তব্য করে ফেলেন আফ্রিদি।
ভাইরাল হওয়া ওই পুরনো সাক্ষাৎকারের ভিডিওটিতে দেখা গিয়েছে, আফ্রিদিকে সাংবাদিক প্রশ্ন করতেই পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের প্রসঙ্গে পাক তারকা বললেন, “আমাদের মেয়েদের হাতে যাদু আছে, ওরা দারুণ এবং সুস্বাদু খাবার রান্না করতে পারে।” এমন মন্তব্য শুনে ওই সাংবাদিক আবারও তাঁকে একই প্রশ্ন ঘুরিয়ে করলে তিনি বলেন, “আমার যা বলার বলে দিয়েছি.. আপনি বিচক্ষণ হলে বুঝতে পারবেন!” এক কথায় বলতে গেলে, পাকিস্তানের মেয়েদের ক্রিকেট খেলার তুলনায় রান্না ঘরে রান্না করেই সময় কাটানো উচিত বলেই মনে করেন পশ্চিমের দেশের প্রাক্তন ক্রিকেটার!
Shahid Afridi on women’s cricket:
“Women make good food, they should stay in the kitchen.”
Meanwhile, Pakistani women cricketers are proving that Shahid Afridi was absolutely right. 😭😂 pic.twitter.com/jBFMBrdbzF
— Shadow IND (@ShadowIND_IN) September 6, 2026
আরও পড়ুন: হর্ষিতের বিকল্প ঘোষণা, এশিয়ান গেমসের টিকিট পেলেন বৈভব সূর্যবংশী
পাক তারকার সেই বিতর্কিত মন্তব্যের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বেড়েছে সমালোচনা। অনেকেই বলছেন, “নিজের দেশের মেয়েদেরই অপমান করলেন আফ্রিদি!” কেউ কেউ আবার লিখছেন, “শাহিদ আফ্রিদি আসলেই নারী বিদ্বেষী। তাঁর এই মন্তব্যের মধ্যে দিয়ে পাকিস্তানের সেকেলে নারীবিদ্বেষী মানসিকতাই প্রকাশ পেয়েছে।”










