T20-তে রাজা! ওয়ানডেতে ভারতের হয়ে নামতেই মুখ থুবড়ে পড়লেন বৈভব সূর্যবংশী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) দাপটের সামনে মাথা ঝোকাতে বাধ্য হয়েছেন বহু তাবড় তাবড় বোলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁকে কিছুতেই দমিয়ে রাখা যায়নি। সেই বৈভব ওয়ানডে ক্রিকেটে ফিরেই একেবারে মুখ থুবড়ে পড়লেন। সদ্য শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিয়েছে ভারত। মঙ্গলবার সেই আসরে লঙ্কানদের বিরুদ্ধে ব্যাট করতে নেমেই 14 রানে একপ্রকার বান্ডিল হয়ে গেলেন বিহারের ভূমিপুত্র।

ওয়ানডেতে ফিরেই ব্যর্থ বৈভব সূর্যবংশী

আজ অর্থাৎ মঙ্গলবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক তিলক বর্মা। সেই মতোই প্রভসিমরণ সিংয়ের সাথে ওপেনিং করতে নামেন 15 বছরের বৈভব। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই 2 রানে আউট হয়ে যান বৈভবের সতীর্থ। অনেকেই আশা করেছিলেন বোধহয় এই ম্যাচেও কামাল দেখাতে পারবেন বিহারের ছেলে। তবে সেই আশায় জল ঢেলে দিলেন খেলোয়াড়। এদিন 12 বলে 14 রান করতেই উইকেট ভাঙে সূর্যবংশীরও।

টি-টোয়েন্টিতে দাপিয়ে খেলে ওয়ানডেতে ফিরেই এভাবে মুখ থুবড়ে পড়ায় বৈভবকে নিয়ে বেশ খানিকটা অসন্তুষ্ট ক্রিকেটপ্রেমীরা! কেউ কেউ বলছেন, শ্রীলঙ্কায় ব্যাট চালাতে না পারলে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের প্রথম একাদশে জায়গা করে উঠতে পারবেন না 15 বছরের কিশোর। আসলে যে ছেলেটা কিছুদিন আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 15 বলে হাফ সেঞ্চুরি করতো, তাঁর এমন ফর্ম একেবারে মেনে নিতে পারছেন না ভক্তরা।

অবশ্যই পড়ুন: ৭৮টি দেশকে হারিয়ে শীর্ষস্থানে ভারত! ঘরে এল ১০২টি সোনা, ৮টি রুপো ও ৪টি ব্রোঞ্জ

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্ধর্ষ ব্যাটিং করার উপহার হিসেবে বৈভব সূর্যবংশীকে টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে। তবে এই প্লেয়ার যদি শ্রীলঙ্কায় নিজের ক্ষমতা দেখাতে না পারেন সে ক্ষেত্রে বোধহয় প্রথম একাদশে জায়গা হবে না তাঁর!