এক মাস রিচার্জে পরের মাস ফ্রি, গ্রাহকদের জন্য দারুণ অফার আনল Airtel

Published:

Airtel

সহেলি মিত্র, কলকাতা: উৎসবের মরসুমে দারুণ অফার আনল Airtel। আপনিও কি এয়ারটেলের গ্রাহক? তাহলে নতুন অফারটি সম্পর্কে বিশদে জেনে নেবেন। ভারতী এয়ারটেল এখন ‘একটি কিনলে একটি ফ্রি’-এর অর্থাৎ ১+১ আকর্ষণীয় অফারটি চালু করেছে। এতে গ্রাহকরা দারুণ সুবিধা পাবেন। নিশ্চয়ই ভাবছেন কী কী?

১+১ ফ্রি রিচার্জ অফার আনল Airtel

আসলে এই বিশেষ অফারে, গ্রাহকরা এক মাসের (২৮ দিনের) রিচার্জ করলে পরের মাসের রিচার্জ ফ্রি হবে। অর্থাৎ, ব্যবহারকারীরা এক মাসের মূল্যে ৫৬ দিনের ভ্যালিডিটি পাবেন। টেলিকম সংস্থার তরফে চালু করা অফারটি মূলত দুটি জনপ্রিয় প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে: একটি হল ৩৪৯ টাকার প্ল্যান আর দ্বিতীয় হল ৩৯৯ টাকার প্ল্যান। এই দুটি প্ল্যানেরই প্রাথমিক মেয়াদ ২৮ দিন। এগুলোতে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে।

ডেটা সুবিধা কেমন মিলবে?

এই প্ল্যানগুলির মাধ্যমে গ্রাহকরা কোনো দৈনিক সীমা ছাড়াই আনলিমিটেড 4G এবং 5G ডেটা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারী যদি এই প্ল্যানগুলোর মধ্যে যেকোনো একটি বেছে নেন, তাহলে তিনি ২৮ দিনের পরিবর্তে ৫৬ দিনের ভ্যালিডিটি পাবেন। প্রথম ২৮-দিনের প্ল্যানটি শেষ হওয়ার পর, দ্বিতীয় ফ্রি প্ল্যানটি স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: আরও সস্তার প্ল্যান আনল BSNL, দাম শুরু মাত্র ১৭২ টাকা থেকে

এক রিপোর্ট অনুযায়ী, এই অফারটি সকল গ্রাহকের জন্য নয়, বরং শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য। বিশেষ করে সেইসব ব্যবহারকারী, যারা গত কয়েক মাস ধরে তাদের এয়ারটেল সিম কার্ড রিচার্জ করেননি। যাদের সিম শুধুমাত্র ইনকামিং কলের জন্য সক্রিয় আছে অথবা রিচার্জের অভাবে নিষ্ক্রিয় হওয়ার পথে। মূল্যবৃদ্ধির কারণে যারা পরিষেবা ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন, সেইসব গ্রাহকদের পুনরায় সক্রিয় করার জন্য কোম্পানি এই ‘অ্যালগরিদম-ভিত্তিক’ কৌশলটি চালু করেছে।

আরওBharti Airtel
google button