পোস্টপেইড প্ল্যানে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা, বড় ঘোষণা Airtel-র 

Published:

Airtel Roaming

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল এবার তাদের মোবাইল পোস্টপেইড গ্রাহকদের জন্য ফ্রি আন্তর্জাতিক রোমিং (Airtel Roaming) সুবিধার ঘোষণা করল। কিন্তু এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ শর্ত। এয়ারটেলের সমস্ত পোস্টপেইড প্ল্যানের সঙ্গে এই সুবিধা যুক্ত করা হলেও গ্রাহকরা কানেকশন নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহার করতে তা পারবেন না। নিয়ম অনুযায়ী, প্রি-রোমিং সুবিধা শুধুমাত্র 90 দিন বা এক কোয়াটার পূর্ণ হওয়ার পরেই সক্রিয় হবে।

ফ্রি রোমিং সুবিধা দেওয়ার ঘোষণা এয়ারটেলের

বর্তমান সময়ে এয়ারটেলের প্রায় ছয়টি পোস্টপেইড প্ল্যান দেশে উপলব্ধ রয়েছে। আর প্রত্যেকটি প্ল্যানের সঙ্গেই Fastlane 5G সহ আনলিমিটেড 5G ডেটার সুবিধা দেওয়া হয়। এর পাশাপাশি গ্রাহকরা বছরে একবার ফ্রি আন্তর্জাতিক রোমিং-এর সুবিধা উপভোগ করতে পারেন।

আরও পড়ুন: বিনা টিকিটে ধরা পড়লেই শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ

তবে এয়ারটেলের এই আন্তর্জাতিক রোমিং প্যাকে গ্রাহকরা পাবেন—

  • সম্পূর্ণ বিনামূল্যে 5GB ডেটা
  • 60 মিনিট কল করার সুবিধা
  • 25টি আউটগোয়িং এসএমএস এবং ফ্রি ইনকামিং এসএমএস-এর সুবিধা
  • এই প্যাকের মেয়াদ থাকবে 5 দিন

প্রসঙ্গত, গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী ভ্রমণের ঠিক আগে এই 5 দিনের প্যাকটি নিজের পছন্দ মতো সক্রিয় করে নিতে পারবেন। যার ফলে বিদেশ ভ্রমণের সময় আলাদা করে রোমিং প্যাক কেনার চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে। বিশ্বের মোট 199টির বেশি দেশে এই একটি মাত্র প্ল্যানের মাধ্যমে কাজ চালানো যাবে বলে জানিয়েছে এয়ারটেল। এমনকি সমস্ত টেলিকম সার্কেলেই এই প্ল্যান উপলব্ধ রয়েছে।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই বদলে গেল সোনা, রুপোর দাম!

তবে যাঁদের পোস্টপেইড সিম নেই, তাঁরা খুব সহজেই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে প্রিপেইড থেকে পোস্টপেইড শিফট করে নিতে পারবেন। আর পোস্টপেইড গ্রাহকদের জন্য এয়ারটেলের আরও একটি বড় আকর্ষণ হল Fastlane 5G পরিষেবা, যা প্রিপেইড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়। এটি মূলত একটি অপটিমাইজ 5G স্লাইস প্ল্যান প্রযুক্তি, যা ব্যবহারকারীদের আরও উন্নত নেটওয়ার্ক পরিষেবা প্রদান করে থাকে।

google button