“২০২৭ বিশ্বকাপে খেলতে চাই, তাই আমায় গিলকে খুশি রাখতে হবে” বিরাট মন্তব্য রোহিত শর্মার

Published:

Rohit On Gill

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মতো ব্যাট ধরবেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপরই খুব সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। ঠিক সে কারণেই অন্তিম বিশ্বকাপে অংশগ্রহণের আগে নিজেকে পুরোপুরি ঝালিয়ে নিচ্ছেন হিটম্যান। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে রোহিত শর্মার এক মন্তব্য। তাঁর বক্তব্য, তিনি 2027 বিশ্বকাপে খেলতে চান। সেজন্য তাঁকে অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) খুশি করতে হবে! বলা যায়, খানিকটা রসিকতার ছলেই এমন মন্তব্য করেছেন রোহিত।

ঠিক কী বললেন রোহিত শর্মা?

বর্তমানে ফ্যামিলি ফুল হাউস নামক রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করছেন রোহিত শর্মা। সেখানেই ভারতের প্রাক্তন অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, জরুরী পরিস্থিতিতে আপনি কাকে ফোন করবেন শ্রেয়স আইয়ার নাকি শুভমন গিল? এমন প্রশ্ন শুনেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা দাপুটে ক্রিকেটার রোহিত খানিকটা চালাকির ছলে উত্তর দেন, “দুজনেই এখন ভারতের অধিনায়ক। কিন্তু গিল এখন আমার অধিনায়ক। আমি 2027 বিশ্বকাপে খেলতে চাই, তাই আমাকে তাঁকে খুশি রাখতে হবে।”

এদিন ভারতীয় ক্রিকেটার আরও বলেন, “2027 ওয়ানডে বিশ্বকাপের পর আমি যদি আবার টি-টোয়েন্টিতে ফিরতে চাই তাহলে আমাকে শ্রেয়সকে খুশি রাখতে হবে। তাই আমার দুজনকেই প্রয়োজন।” সব মিলিয়ে বলাই যায়, খানিকটা রসিকতার ছলেই আপাতত গিলকে নিজের স্বার্থে এগিয়ে রাখলেন রোহিত!

 

আরও পড়ুন: সীমান্তে BSF-র বিরুদ্ধে বাঘ ছাড়ার অভিযোগ, আতঙ্কিত বাংলাদেশে আহত একাধিক

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে 225 রান করেছিলেন রোহিত শর্মা। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক। কাজেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ানডে সিরিজে এই ফর্ম ধরে রাখতে চাইবেন হিটম্যান। এই মুহূর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে দুই দলের। এই সিরিজ শেষ হলেই শুরু হবে রোহিতদের ওয়ানডে সিরিজ।

google button