মাইলেজ ৩৩ কিলোমিটার, মারুতির জনপ্রিয় এই গাড়িতে মিলছে ৫২,৫০০ টাকা ছাড়

Published:

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার 33 কিলোমিটার মাইলেজ সম্পন্ন মারুতির একটি অসাধারণ গাড়িতে মিলছে 50,000 টাকার বেশি ছাড়। যদি আগামী কয়েকদিনের মধ্যেই আপনার হ্যাচব্যাক কেনার পরিকল্পনা থাকে তাহলে এই অফার আপনার জন্যই। আসলে মারুতি সুজুকি (Maruti Suzuki) 2026 এর সেপ্টেম্বর মাসে WagonR মডেলের উপর বিরাট ডিসকাউন্টের ঘোষণা করেছে। এই গাড়িতে নগদ ছাড়ের পাশাপাশি মিলবে অন্যান্য অফার। রইল বিস্তারিত।

WagonR মডেলে মিলছে বিরাট ডিসকাউন্ট

জানিয়ে রাখি, জুলাই মাসে WagonR মোট 23,337 ইউনিট বিক্রি হয়েছে। যদিও আগস্ট মাসের বিক্রির পরিসংখ্যান এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে এই মডেলের পেট্রোল ম্যানুয়াল এবং AGS অটোমেটিক ভেরিয়েন্টগুলিতে 25 হাজার টাকা নগদ ছাড়, 10 হাজার টাকা বোনাস এবং 15 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস সহ অন্যান্য ছাড় যুক্ত করে মোট 52,500 টাকা ডিসকাউন্ট মিলছে। তবে আপনি যদি এই মডেলের সিএনজি ভেরিয়েন্ট কেনেন, তাহলে 20 হাজার টাকা কনজিউমার অফার, 10 হাজার টাকা বোনাস, 15 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস সহ মোট 47,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

বলে রাখি, মারুতি সুজুকির WagonR প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় পরিবারগুলির কাছে জনপ্রিয় একটি গাড়ি। এর বক্সি ডিজাইন এটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। ফিচারের দিক থেকে 2026 সালের মডেলগুলিতে স্মার্টফোন নেভিগেশনের পাশাপাশি অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটোর মতো সুবিধা রয়েছে। এর পাশাপাশি এই গাড়িতে পাওয়া যাবে 7 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়াও রয়েছে স্টিয়ারিং মাউন্টেন্ড কন্ট্রোল, প্রিমিয়াম ফ্যাব্রিক আপহোলসট্রি এবং 341 লিটারের একটি বড় বুটস্পেস।

আরও পড়ুন: খরচ ৬২ কোটি ৫৫ লক্ষ, পুলিশ কর্মীদের ১০ হাজার করে দেওয়ার ঘোষণা সরকারের

পাশাপাশি নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি অন্যান্য মডেলের তুলনায় অনেকটাই এগিয়ে। 6টি এয়ারব্যাগের পাশাপাশি এই গাড়িতে রয়েছে এবিএস সহ ইবিডি ব্রেকিং সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর। এছাড়া এই গাড়িটিকে মাইলেজের কিং হিসাবেও অনেকে দাবি করেন। ইঞ্জিন অপশনগুলির মধ্যে রয়েছে একটি 1.0 লিটার K সিরিজের ইঞ্জিন এবং একটি 1.2 লিটারের ইঞ্জিন। পাশাপাশি রয়েছে 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং অটোমেটিক গিয়ারবক্স। পেট্রোল ভেরিয়েন্টে এই গাড়ি প্রতি লিটারে 23.56 থেকে 25.19 কিলোমিটার মাইলেজ দেয় এবং সিএনজি ভেরিয়েন্টে প্রতি কেজিতে মাইলেজ দেয় 33.47 কিলোমিটার। আর এই গাড়ির এক্স-শোরুম দাম মাত্র 4.99 লক্ষ টাকা থেকে 7.45 লক্ষ টাকার মধ্যে।