আনিষা চৌধুরী, কলকাতা: রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহকদের জন্য দারুন সুখবর। এবার দীর্ঘমেয়াদি রিচার্জে মিলবে একসঙ্গে একাধিক সুবিধা। সংস্থার ‘অ্যানিভার্সারি অফার’ (Anniversary Offer)-এ ১২ মাসের জন্য হাইস্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা থাকছে। শুধু মোবাইল পরিষেবাই নয়, এই প্যাকের সঙ্গে বিনোদন, ক্লাউড স্টোরেজ এবং বিভিন্ন অফারও যুক্ত করা হয়েছে। ফলে যাঁরা একবারে গোটা বছরের রিচার্জ সেরে ফেলতে চান, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ।
প্রতিদিন ২.৫GB ডেটা, সঙ্গে ১২০GB অতিরিক্ত
এই বার্ষিক প্যাকটির দাম ৩,৫৯৯ টাকা। এতে প্রতিদিন ২.৫GB হাইস্পিড ডেটা পাওয়া যাবে। তার পাশাপাশি প্রতি মাসে আরও ১০GB করে অতিরিক্ত ডেটা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ সংস্থা। অর্থাৎ ১২ মাসে অতিরিক্ত ডেটার পরিমাণ দাঁড়াচ্ছে ১২০GB। নির্ধারিত হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে ৬৪Kbps গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধাও থাকবে অর্থাৎ ইন্টারনেট কানেকশন কখনোই থেমে যাবে না। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ SMS।
JioHotstar থেকে Google Gemini, কী কী মিলছে?
এই প্যাকে থাকছে আরও চমক। ১২ মাসের JioHotstar মোবাইল OTT সাবস্ক্রিপশন এবং JioTV Pro প্যাকের সুবিধা রয়েছে এই প্যাকেজেই। JioTV Pro-এর মাধ্যমে বাড়তি কোন খরচ ছাড়াই ১,০০০-এর বেশি টিভি চ্যানেল দেখার সুযোগ মিলবে। এছাড়া প্রতি মাসে ৫৫ টাকার ভাউচারও দেওয়া হবে। ক্লাউড স্টোরেজের ক্ষেত্রেও থাকছে সুবিধা, JioAI Cloud-এর মাধ্যমে ৫০GB স্টোরেজ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি Google Gemini-এর ১৮ মাসের সুবিধা এবং ৫,০০০GB ক্লাউড স্টোরেজ-সহ বিভিন্ন ফিচারের কথাও অফারে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: হস্তক্ষেপই নয়, বিলবোর্ড কাণ্ডে সুপ্রিম কোর্টে ফের ঝটকা খেল কালীঘাট তৃণমূল
শুধু ডেটা বা OTT নয়, এই প্যাকের সঙ্গে বিভিন্ন পার্টনার অফারও থাকছে। প্লেনের টিকিটেও ছাড়! EaseMyTrip-এর মাধ্যমে বিমান টিকিট কাটলে সর্বোচ্চ ২,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। AJIO-তে ১,০০০ টাকার কেনাকাটায় ২০০ টাকা ছাড়ের সুবিধা রয়েছে। এখানেই শেষ নয়, Cinepolis-এ দু’টি সিনেমার টিকিট একসঙ্গে কিনলে ১৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে Cinepolis-এর এই অফারের ক্ষেত্রে টিকিটের নির্দিষ্ট মূল্য সংক্রান্ত শর্ত রয়েছে, টিকিট কাটার আগে এগুলি ভালোভাবে দেখে নিতে হবে।









