অনন্যা সরকার, কলকাতা: জিও (Reliance Jio) তাদের নির্বাচিত ইউজারদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ অফার। একটি রিচার্জের সাথে আরেকটি মিলছে একদম বিনামূল্যে। অর্থাৎ, মাত্র একটি রিচার্জের খরচে দুটি রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। এই অফারটি ৩৪৯ টাকা এবং ২৯৯ টাকা – এই দুটি ২৮ দিনের প্ল্যানের জন্য উপলব্ধ। এর আগে, জিও এসএমএস (SMS)-এর মাধ্যমে নির্বাচিত গ্রাহকদের ওয়ান-প্লাস-ওয়ান ফ্রি রিচার্জ অফারটির সুযোগ দিত, কিন্তু এখন এই বিকল্পটি মাইজিও (MyJio) অ্যাপে উপলব্ধ, যা সহজেই ফ্রি রিচার্জ অফারটি গ্রহণ করার সুযোগ করে দিচ্ছে।
একটির সাথে আরেকটি রিচার্জ কীভাবে ফ্রি পাবেন?
ওয়ান-প্লাস-ওয়ান ফ্রি রিচার্জ অফারটি পেতে প্রথমেই আপনাকে আপনার জিও নম্বর এবং ওটিপি ব্যবহার করে মাইজিও (MyJio) অ্যাপে লগ ইন করতে হবে। এরপর, অ্যাপের হোম পেজের উপরে “ফ্রি রিচার্জ অফার” লেখা একটি ব্যানার দেখা যাবে। এতে ক্লিক করলে বাকি থাকা সমস্ত রিচার্জ সহ নম্বরগুলো দেখতে পাবেন। প্রদর্শিত নম্বরগুলিতে ক্লিক করলে তাদের জন্য এই ফ্রি রিচার্জ অফারটি উপলব্ধ কি না, দেখা যাবে। যদি আপনার নম্বরের জন্য এই অফারটি উপলব্ধ থাকে, তাহলে আপনি প্ল্যানের ঠিক ওপরে “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি” লেখাটি দেখতে পাবেন। এরপর, আপনি রিচার্জ করলেই এই সুবিধাটি নিতে পারবেন।
রিচার্জের পর, আপনি আপনার নম্বরের ডিটেলস সেকশনে গিয়ে বিনামূল্যে রিচার্জের সুবিধাটি পেয়েছেন কিনা, তা পরীক্ষা করতে পারেন। এর জন্য, মাইজিও অ্যাপে আপনার অ্যাক্টিভ প্ল্যানটিতে ক্লিক করুন। এখানে আপনি আপনার বর্তমান প্ল্যানের ঠিক নীচে আসন্ন প্ল্যানের বিবরণ দেখতে পাবেন। বর্তমান প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে বিনামূল্যে রিচার্জ প্ল্যানটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।
আরও পড়ুন: দীপাবলি শেষ, UPI পেমেন্টে কি এবার সত্যিই কাটবে এক্সট্রা চার্জ?
তবে মনে রাখবেন, এই অফারটি সেইসব নম্বরের জন্য উপলব্ধ, যেগুলিতে দীর্ঘ সময় ধরে কোনো রিচার্জ করা হয়নি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র ৩৪৯ টাকা এবং ২৯৯ টাকা – এই দুটি দুটি ২৮ দিনের প্ল্যানের জন্যই উপলব্ধ। সুতরাং, আপনি যদি ২৮ দিনের জন্য রিচার্জ করেন, তাহলে আপনি ৫৬ দিনের সুবিধা পাবেন। ২৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সাথে দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। আর, ৩৪৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং ও আনলিমিটেড ৫জি এবং দৈনিক ২ জিবি ৪জি ডেটা পাওয়া যায়।










