রোজ ২ জিবি ডেটা, ভরপুর OTT-র সুবিধা! বাজেটের মধ্যে ৮৪ দিনের প্ল্যান জিওর

Published:

Jio Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, ভারতের টেলিকম বাজারে গ্রাহক টানতে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে এই টেলিকম সংস্থা। বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে এবং যারা সারাদিন ইন্টারনেট সক্রিয় রাখতে চান, তাদের জন্য কোম্পানি নিয়ে এসেছে দারুণ একটি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan)। হ্যাঁ, 84 দিনের ভ্যালিডিটির এই প্যাকে থাকছে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন 2GB করে হাই স্পিড ইন্টারনেটের সুবিধা।

কোন প্ল্যানের কথা বলছি আমরা?

আসলে আমরা বলছি জিওর 949 টাকা দামের প্ল্যানের কথা। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা যে সুবিধাগুলি পাবে সেগুলি হল—

  • এটিতে 84 দিনের বৈধতা মিলবে।
  • প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা মিলবে। অর্থাৎ পুরো ভ্যালিডিটিতে মোট 168GB ডেটা পাবেন গ্রাহকরা।
  • দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং ন্যাশনাল রোমিং এর সুবিধা মিলবে।
  • প্রতিদিন 100টি করে লোকাল ও ন্যাশনাল এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
  • সবথেকে বড় ব্যাপার, 5G ফোন হলে এবং 5G কভারেজ এলাকায় যদি আপনি থাকেন, তাহলে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন।

রয়েছে বিনোদনের সুবিধা

এদিকে এই প্ল্যানটির সবথেকে বড় আকর্ষণ হল ওটিটি সাবস্ক্রিপশন। 949 টাকা রিচার্জ করলে আপনি পাবেন তিন মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন, যার মাধ্যমে সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ এবং লাইভ ক্রিকেট যেমন আইপিএল ম্যাচ অনায়াসেই দেখতে পাবেন। এছাড়াও থাকছে JioTV, JioCinema এবং JioCloud এর মতো বিশেষ সাবস্ক্রিপশনের সুবিধা।

তবে হ্যাঁ, যাদের প্রতিদিন 2GB ডেটাতেও কাজ হয়না, তাদের জন্য জিওর 149 টাকার একটি বিশেষ ক্রিকেট প্যাক রয়েছে। এই অ্যাড-অন প্যাকটিতে 10GB অতিরিক্ত ডেটা পাওয়া যায় 30 দিনের জন্য। আর সঙ্গে 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন মেলে। এই প্ল্যানটিও রিচার্জ করে দেখতে পারেন।

আরও পড়ুন: ৬০ কিমি বেগে কালবৈশাখী, তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, আজকের আবহাওয়া

এয়ারটেলের ধামাকাদার প্ল্যান

অন্যদিকে জিওর প্রতিদ্বন্দ্বী সংস্থা এয়ারটেল তাদের 84 দিনের জনপ্রিয় প্ল্যানটির দাম সম্প্রতি একটু বাড়িয়েছে। আগে যে প্ল্যানটি 859 টাকায় পাওয়া যেত, এখন সেই প্ল্যানের দাম করা হয়েছে 899 টাকা। তবে জিওর 959 টাকার প্ল্যানটি ওটিটি প্রেমীদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে, যেগুলি এয়ারটেলের সাধারণ প্ল্যানের তুলনায় কিছুটা হলেও আলাদা।

আরওJioRecharge