৩৬ কিমি মাইলেজ, বাজেটের মধ্যে তিনটি সিএনজির আপগ্রেড মডেল লঞ্চ মারুতি সুজুকির

Published:

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের নতুন অটো গ্রিন মিশনের আওতায় ভারতের বাজারে এবার Swift, Dzire এবং Baleno এর অটোমেটিক সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ করল। এতদিন পর্যন্ত গ্রাহকদের কাছে শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গেই সিএনজির বিকল্প উপলব্ধ ছিল। তবে মারুতি সুজুকি এবার অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত করে গ্রাহকদের সুবিধা এবং মাইলেজ আরও বাড়িয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, বাজেটের মধ্যে দাম হওয়া সত্ত্বেও এই গাড়িগুলি প্রতি কেজি সিএনজিতে 36 কিলোমিটার মাইলেজ দেবে।

কোন মডেলের কত দাম?

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মারুতির Swift সিএনজি অটোমেটিক মডেলের দাম শুরু হচ্ছে মাত্র 7.92 লক্ষ টাকা থেকে, মারুতি Baleno সিএনজি অটোমেটিক মডেলের দাম শুরু হচ্ছে 8.32 লক্ষ টাকা থেকে এবং Dzire সিএনজি অটোমেটিক মডেলের দাম শুরু হচ্ছে 8.53 লক্ষ টাকা থেকে। এগুলি সবই এক্স-শোরুম দাম। এমনকি উৎসবের মরশুমে প্রত্যেকটি মডেলের উপর আরও অতিরিক্ত ছাড় দেওয়া হবে বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে।

এবার মাইলেজ নিয়ে যদি কথা বলি, তাহলে অটোমেটিক গিয়ারবক্স থাকা সত্ত্বেও তিনটি গাড়ি বেশ ভালো মাইলেজ দিচ্ছে।

  • মারুতি Dzire সিএনজি অটোমেটিক মডেল প্রতি কেজিতে 36.47 কিলোমিটার মাইলেজ দেয়, যা এই তিনটি গাড়ির মধ্যে সর্বোচ্চ।
  • মারুতি Swift সিএনজি অটোমেটিক মডেল প্রতি কেজিতে মাইলেজ দেয় 35.34 কিলোমিটার।
  • মারুতি Baleno সিএনজি অটোমেটিক মডেল প্রতি কেজিতে মাইলেজ দেবে 34.47 কিলোমিটার।

আরও পড়ুন: এইদিন থেকে শুরু হচ্ছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৬

এবার ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে অটোমেটিক ভেরিয়েন্ট হওয়ার কারণে এই গাড়িগুলিতে ট্র্যাফিকের মধ্যে বারবার গিয়ার বা ক্লাচ বদলানোর কোনও ঝামেলা থাকবে না। পাশাপাশি গাড়ির সিএনজি সিস্টেমে আইজিএস প্রযুক্তি যুক্ত করার কারণে জ্বালানি খরচ কমবে এবং ভালো মাইলেজ পাওয়া যাবে। এমনকি সবচেয়ে বড় ব্যাপার, মারুতি সুজুকি প্রায় 7.46 লক্ষ সিএনজি গাড়ি বিক্রি করেছে 2025-25 অর্থবর্ষে, যা বিগত বছরের তুলনায় 22 শতাংশ বৃদ্ধি। আর আগামী অর্থবর্ষে এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 9 লক্ষ।