রাণাঘাট হয়ে কলকাতা-নিউ কোচবিহারের স্পেশাল ট্রেন চালু করল রেল, জানুন সময়সূচি

Published:

Kolkata New Cooch Behar Diwali Special Train

অনন্যা সরকার, কলকাতা: আর কয়েকদিন পরেই দীপাবলি। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। কলকাতা ও নিউ কোচবিহার স্টেশনের মধ্যে একটি বিশেষ মেল/এক্সপ্রেস ট্রেন চালানো হবে (Diwali Special Train)। ০৩১২৫/০৩১২৬ কলকাতা – নিউ কোচবিহার – কলকাতা স্পেশাল ট্রেনটি উভয় দিক থেকে মোট ৪ বার যাতায়াত করবে। চলুন এই বিশেষ ট্রেনটির বিস্তারিত সময়সূচি, চলাচলের তারিখ এবং স্টপেজ সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

কলকাতা – নিউ কোচবিহার স্পেশাল ট্রেনের সময়সূচি

০৩১২৫ কলকাতা – নিউ কোচবিহার স্পেশাল ট্রেনটি ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর এবং ২৮ নভেম্বর – পরপর ৪টি শনিবার চলাচল করবে। ট্রেনটি শনিবার রাত ১১:৪০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে যাবে। এরপর রাত ০৩:০০ টায় আজিমগঞ্জ পৌঁছাবে এবং ০৩:৩৫ মিনিটে স্টেশন থেকে রওনা দেবে। রবিবার সকাল ০৮:২৫ মিনিটে মালদা টাউন পৌঁছাবে এবং ০৮:৩৫ মিনিটে স্টেশন থেকে ছাড়বে। রবিবার দুপুর ১২:১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে এবং ১২:২৫ মিনিটে রওনা দেবে। ট্রেনটি রবিবার দুপুর ৩:৩০ মিনিটে নিউ কোচবিহার পৌঁছাবে।

নিউ কোচবিহার – কলকাতা স্পেশাল ট্রেনের সময়সূচি

০৩১২৬ নিউ কোচবিহার – কলকাতা স্পেশাল ট্রেনটি ৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর এবং ২৯ নভেম্বর – পরপর ৪টি রবিবার চলাচল করবে। এই ট্রেনটি রবিবার বিকেল ৬:৩০ মিনিটে নিউ কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। রবিবার রাত ৯:০৫ মিনিটে ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে এবং ৯:১৫ মিনিটে রওনা দেবে। এরপর ট্রেনটি সোমবার রাত ০১:৩০ মিনিটে মালদা টাউন পৌঁছাবে এবং ০১:৪০ মিনিটে স্টেশন থেকে ছাড়বে। সোমবার ভোর ০৩:৪৫ মিনিটে ট্রেনটি আজিমগঞ্জ পৌঁছাবে এবং ০৩:৫০ মিনিটে স্টেশন থেকে রওনা দেবে। আর সোমবার সকাল ০৮:১০ মিনিটে ট্রেনটি কলকাতায় ফিরে আসবে।

আরও পড়ুন: “দীপাবলীর আগেই…” অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ঢোকার দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

প্রধান স্টেশনগুলি ছাড়াও এই স্পেশাল ট্রেনটি উভয় অভিমুখেই নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, জঙ্গীপুর রোড, নিউ ফারাক্কা, বারসোই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ী রোড, জলপাইগুড়ি রোড এবং ধূপগুড়িতেও থামবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ০৩১২৫/০৩১২৬ কলকাতা – নিউ কোচবিহার – কলকাতা স্পেশাল ট্রেনে বিভিন্ন শ্রেণির মোট ২২টি কোচ থাকবে। এর মধ্যে রয়েছে – এসি ২ টায়ারের ২টি কোচ, এসি ৩ টায়ারের ৫টি কোচ, এসি ৩ টায়ার ইকোনমির ২টি কোচ, স্লিপার ক্লাসের ৭টি কোচ, সাধারণ দ্বিতীয় শ্রেণির ৪টি কোচ এবং পাওয়ার কারের ২টি কোচ থাকবে।

google button