সাংবাদিক হামলায় গ্রেফতার, ই২০-র বিরুদ্ধে প্রতিবাদ…! আজকের সেরা ১০ খবর (২৬ জুলাই)

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ জুলাই, রবিবার। সাংবাদিক হামলায় গ্রেফতার, ই২০-র বিরুদ্ধে প্রতিবাদ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে অফিস চত্বরে আলাদা করে কোনও হাজিরা দেওয়ার মেশিন বসানোর দরকার পড়বে না। কর্মচারীরা তাদের নিজেদের মোবাইলের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিতে পারবে বলেই জানানো হয়েছে। নতুন সফটওয়্যার আনা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি এ বিষয়ে অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং তা খুব দ্রুত সম্ভব কার্যকর করা হবে। এতে হাজিরা পদ্ধতিতে স্বচ্ছতা আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ই২০ পেট্রোলের বিরুদ্ধে আন্দোলন ড্রাইভারদের

সিজেপির আন্দোলনে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে এবার ককরোচ জনতা পার্টির পর ই২০ পেট্রোল চালু করার প্রতিবাদে মিছিলে নামছেন দেশের ট্যাক্সি চালকরা। জানা গিয়েছে, দিল্লি ট্যাক্সি এন্ড টুরিস্ট ট্রান্সপোর্টার্স এন্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন ই২০ পেট্রোলের নীতি এবং গাড়ির মাইলেজ হ্রাসের প্রতিবাদে আগামী ৪ আগস্ট সংসদের অভিমুখে একটি পদযাত্রার ঘোষণা করেছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, ই২০ জনতা পার্টি নামের একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এক্স-এ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) সোমবার ১২ ঘণ্টা বন্ধ অ্যাপ-ক্যাব পরিষেবা

সপ্তাহের শুরুতেই যাত্রীদের ভোগান্তি। আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ১২ ঘন্টা অ্যাপ-ক্যাব পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আসলে সংগঠন এবার ধর্মঘটের ডাক দিয়েছে। তারা আগামী কাল সকাল ১১ টায় মৌলালি রামলীলা পার্কে জমায়েত হবে। পাশাপাশি ডেপুটেশন জমা দিতে পারে তারা। তাদের একাধিক দাবি রয়েছে, যেগুলি আগের সরকার মান্যতা দেয়নি। তার মধ্যে প্রথমত হল তেলের দাম বৃদ্ধি হলেও ভাড়া বাড়ানো যাচ্ছে না। এছাড়া মহিলা ড্রাইভারদের জন্য পেট্রোল পাম্প, হোটেল বা রেস্তোরাঁয় বাথরুমের ব্যবস্থা করা। এছাড়া আরও অনেক দাবী রয়েছে তাদের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর

সিজেপির আন্দোলনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর ফটো নিয়ে এখন বিতর্কের কেন্দ্র বিন্দুতে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজেপির নেত্রী কেয়া ঘোষ। জানা যাচ্ছে, বামপন্থী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবার আনন্দপুর থানায় এফআইআর করেছেন তিনি। এমনকি তাঁর দাবি অনুযায়ী, অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হোক। এভাবে দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অপমান করার সাহস কীভাবে পায়? এই সমস্ত কাজকর্ম বরদাস্ত করা যাবে না। এদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। যদিও বারুইপুর কান্ডে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা অভিযান পশ্চিমবঙ্গ সরকারের

স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা অভিযানের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, আগামী ৯ আগস্ট থেকে শুরু করে ১৭ আগস্ট পর্যন্ত টানা নয় দিনের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি পালনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১৩ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি বিভিন্ন জেলা, ব্লক এবং মিউনিসিপালিটির জন্য আর্থিক বরাদ্দের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি সরকারি ভবন থেকে শুরু করে বাস টার্মিনাল, ঐতিহ্যবাহী এলাকা সহ বিভিন্ন জায়গায় তিরঙ্গা আলোকসজ্জা এবং রঙ্গোলি করতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) সিউড়িতে নার্স মৃত্যুকাণ্ডে গ্রেফতার অ্যাম্বুলেন্স চালক

গত বুধবার বীরভূমের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাঁর মৃত্যুর কারণ কী সে বিষয়ে তখন কিছু জানা যায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তল্লাশি শুরু করেছিল পুলিশ। তবে সেই তল্লাশির ভিত্তিতে এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, ওই অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে নাকি যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। এমনকি প্রত্যাখ্যান হতেই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটিয়ে ফেলেছে যুবতী। যদিও তাঁর পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ভাঙতে চলেছে বেলেঘাটা রেল ব্রিজ

এবার ভাঙা হতে চলেছে বেলেঘাটা রেল ব্রিজ। ফলে যাত্রী হয়রানির মুখে পড়তে হবে আবারও। শিয়ালদার-বেলেঘাটা রেল সেতুর জীর্ণ অবস্থার কারণে সেটি নতুন করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রেল। এমনকি সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের প্রস্তাব মধ্যেই কলকাতা পুলিশের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কবে কাজ শুরু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। রেল এবং পুলিশের যৌথ পরিদর্শনের পর এই সিদ্ধান্ত দেওয়া হতে পারে। তবে সেতু বন্ধ হলে বেলেঘাট থেকে শিয়ালদার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) সাংবাদিকদের উপর হামলায় গ্রেফতার ১৪

গত শুক্রবার কলকাতায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দোষীদের গুন্ডা দমন আইনের আওতায় শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এর মধ্যে রয়েছেন মোহাম্মদ আফরোজ, যিনি তৃণমূলের সঙ্গে জড়িত। এমনকি বিধায়কের প্রচারেও গিয়েছিলেন। আসলে বিধানসভায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। সিজেপির দাবি, এরা তাদের মধ্যে কেউ নয়। এমনকি পুলিশের দাবি, এরা কেউ ছাত্র নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) রাজ্যের বেসরকারি স্কুলে চলবে অভিযান

রাজ্য সরকার এবার বেসরকারি স্কুলগুলিতে বিশেষ অভিযান চালানোর ঘোষণা করল। জানা গিয়েছে, যে সমস্ত বেসরকারি স্কুল এখনও তাদের তথ্য ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টালে জমা দেয়নি বা ভুল তথ্য দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি জেলায় বিদ্যালয় পরিদর্শকের এই অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জেলা অফিসের তথ্যের পাশাপাশি বাংলা শিক্ষা পোর্টাল এবং কেন্দ্রের ইউডিআইএসি+ পোর্টালে জমা দেওয়া সমস্ত তথ্য এক সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বালি ব্রিজে যান নিয়ন্ত্রণ

এবার বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, আগামী রবিবার ২৬ জুলাই বিদ্যাসাগর সেতুতে এবং সোমবার ২৭ জুলাই বালি সেতুতে নতুন বিকল্প পথের ব্যবস্থা থাকবে। বিয়ারিং মেরামতের কাজের জন্য আজ অর্থাৎ রবিবার সকাল ৫:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত সেতু এবং কোনও এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল করা যাবে না বলেই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। তবে এই ব্রিজ বন্ধ থাকার সময় যাত্রীদের অসুবিধা কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করা হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন