সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ জুন, বুধবার। ভেঙে গেল তৃণমূল, হোটেলে অগ্নিকাণ্ড, মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) খান স্যারের কোচিং সেন্টারের সামনে এলোপাথাড়ি গুলি,
পাটনার মসলাহপুরহাট এলাকায় প্রখ্যাত শিক্ষক খান স্যারের কোচিং সেন্টারের বাইরে চলেছে এলোপাথাড়ি গুলি। এতে এক নিরাপত্তাা রক্ষী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই খবর। ঘটনার পর পাটনা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযোগ করেন যে, কম খরচে পড়ানোর জন্যই প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টারগুলি তাঁর সঙ্গে ব্যবসায়িক শত্রুতার জেরে এই হামলা করেছে। এমনকি হামলাকারীরা ভাঙচুরও চালিয়েছেন বলে দাবি করছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সৌরভ গাঙ্গুলীর জেড প্লাস নিরাপত্তা কমাল রাজ্য সরকার
রাজ্য সরকার নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবে এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীর জেড প্লাস নিরাপত্তা কমিয়ে ওয়াই ক্যাটাগরি করেছেন। প্রশাসনের দাবি, অতিরিক্ত নিরাপত্তা অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়। তাই প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া দরকার। একই প্রক্রিয়ায় আগেও কয়েকজন রাজনৈতিক ব্যক্তির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন। এবার সৌরভের ক্ষেত্রেও সেই একই নিয়ম কার্যকর হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু অন্তুত ২১ জনের
দিল্লির মালব্য নগরের লেমন গ্রীন নামের একটি ছয়তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যাতে অন্তত ২১ জনের মৃত্যু ঘটেছে বলেই খবর। এমনকি বহু মানুষ আহত। বুধবার সকালে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায়। প্রাণ বাঁচাতে অনেকে জানলা এবং বারান্দা দিয়ে লাফ দেন। দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক প্রকাশ করেছেন এবং তিনি আহত ও নিহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ২৮ লাখেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা ভাণ্ডার
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে ঢুকবে। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। সেই অনুযায়ী ৩ জন রাজ্যের ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে বলে খবর। সরকার জানিয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যারা আবেদন করেছেন, তারাই এই প্রকল্পের টাকা পাচ্ছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) CID-র পাঠানো নোটিশ খারিজের দাবিতে হাইকোর্টে অভিষেক
বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে সিআইডির পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করছেন যে, ভবানীভবনে হাজিরার নোটিশ সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি তদন্ত চলাকালীন তাঁকে গ্রেফতার না করার আবেদনের জানিয়েছেন। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের মামলার অনুমতি মিলেছে। আর ৫ জুন শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) টানা দু’দিন শিয়ালদা লাইনে বাতিল ৭৭টি ট্রেন
শিয়ালদা ডিভিশনে ব্রিজ সংক্রান্ত কাজের জন্য আগামী ৬ জুন রাত ১০:১৫ থেকে ২৭ জুন দুপুর ১:১৫ পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। এর জেরে দু’দিন মোট ৭৭ টি লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব রেল। শিয়ালদা–নৈহাটি, রানাঘাট, বনগাঁ, কল্যাণী সীমান্ত, বারাসাত, হাবরা, দত্তপুকুর সহ বেশ কিছু শাখায় বহু আপ এবং ডাউন ট্রেন চলবে না এই দিনগুলিতে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। গেদে–শিয়ালদা এবং বনগাঁ–শিয়ালদা লোকালের কিছু পরিষেবা ব্যারাকপুর এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) সময়ে অফিসে না ঢুকলে কাটা যাবে ক্যাজুয়াল লিভ
সরকারি কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এখন থেকে সকাল দশটার মধ্যেই অফিসে ঢোকা বাধ্যতামূলক। ১০:১৫ থেকে ১১ টার মধ্যে এলে লেট ধরা হবে, আর ১১ টার পর যদি আসা হয়, তাহলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল ৫:১৫ এর আগে অফিস ছাড়লেও ব্যবস্থা গ্রহণ করা হবে। একই দিনে দেরি এবং আগেভাগে বের হলে একদিনের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। আর ১৫ জুন থেকে নবান্নে ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা চালু হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ঋতব্রত কাণ্ডের পর ভেঙে দেওয়া হল তৃণমূলের সব কমিটি
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৫৮ জন বিধায়ক আলাদা গোষ্ঠী গঠন করে বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস বিরাট ধাক্কা খেয়েছে। পরিস্থিতি সামাল দিতে দল সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে যুব, মহিলা, সংখ্যালঘু সংগঠন সবকিছুই ভেঙে দেওয়া হয়েছে। বহিষ্কারের পর ঋতব্রত এবং সন্দীপন পরে নতুন গোষ্ঠী তৈরি করেছেন। বিধানসভায় নিয়ম অনুযায়ী পর্যাপ্ত সমর্থন পাওয়ার কারণে আপাতত ঋতব্রত বিরোধী দলনেতা হিসেবে থাকছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ১৪ বছর ধরে একটি মহিলার বাড়ি দখল করার করে রাখার অভিযোগে এবার গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। ক্ষমতার অপব্যবহার করে তিনি বাড়ির মালিক আরতির রায়চৌধুরীকে হুমকি এবং অপমান করতেন। আর ভাড়া চাইলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা থেকে শুরু করে মালিকের পরিবার। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর জয়প্রকাশকে আটক করা হয়েছে। আর তাঁর বিরুদ্ধে বাড়ি দখল, হুমকি এবং শ্লীলতাহানির অভিযোগসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) বদলাচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের তারিখ, ঘোষণা রাজ্যের
রাজ্যে সরকার বদলের পর পশ্চিমবঙ্গ দিবসের তারিখ পরিবর্তনের ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আগে ১ বৈশাখ এই দিন পালন করা হলেও এবার থেকে তা ২০ জুন পালিত হবে। মন্ত্রীর দাবি, এই দিনেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। পাশাপাশি কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুট মূর্তি তৈরির পরিকল্পনার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগামী ৬ জুলাই তাঁর জন্মদিনে এই প্রকল্পের ভূমিপূজা করা হবে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










