এল নিনোর প্রভাবে ফের তাপপ্রবাহ, দক্ষিণবঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: জুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা জুড়ে চরম শুকনো আবহাওয়ার পূর্বভাস (Weather Today) জারি করল আলিপুর আবহাওয়া দফতর থেকে শুরু করে বিভিন্ন হাওয়া অফিস। ভিলেন এল নিনোর প্রভাবে বাংলা সহ দেশের বিভিন্ন জায়গা মোটের শুষ্ক থাকবে বলে খবর। সেইসঙ্গে ঝড় বৃষ্টির মাত্রাও কম থাকার সম্ভাবনা। আজ মঙ্গলবার থেকে আবার বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় গরম ও আদ্রতায় ভরা আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর মৌসম ভবন। অর্থাৎ এখন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যদিও কিছু জেলাতে আবার বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে আজ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দিনে বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে খবর। তবে স্বস্তির খবর একটাই, চলতি মাসে মাঝামাঝি সময়ে বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে। কলকাতা শহরের কথা বললে, কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাড়বে মাত্রাতিরিক্ত গরম।

ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি-র তরফে জানানো হয়েছে, চলতি বছর দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এল নিনো এখনো পুরোপুরি ভাবে শক্তিশালী হয়ে ওঠেনি। যদিও বর্ষার মাঝেই এল নিনোর প্রভাব ভালো মাত্রায় দেখা যেতে পারে। এদিকে কম বর্ষার জেরে চাষবাসের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন থেকে। অর্থাৎ আগামী দিনের শাক সবজির দাম আরো বেশি বাড়বে সেটা এখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছেন সকলে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক কাজ সারাদিন সময় উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন মূলত দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। তবে জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় গুমোট গরম থাকার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

বুধবারের আবহাওয়া কেমন থাকবে? সেদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং  এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে গরম থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।