বিকেলে বৃষ্টির তাণ্ডব, ৭০ কিমিতে ঝড় ৪ জেলায়! উত্তাল হবে সমুদ্র, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: দুপুর হতে না হতেই ঘনাতে শুরু করেছে বাংলার আকাশ। সেই সঙ্গে ভ্যাপসা গরম তো রয়েছে। তবে আর বেশিক্ষণ নয় কারণ বিকেলের মধ্যেই বদলে যেতে চলেছে কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া (Weather Update)। উথাল পাথাল বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে বাংলার জেলায় জেলায় আছড়ে পড়বে কালবৈশাখী। বৃহস্পতিবার দুপুরে এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আবার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। ফলে আপনারও যদি আজ বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

বিকেলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ঝড় বৃষ্টির সতর্কতা থাকলেও আজ সকাল থেকে ফের সেই ভ্যাপসা গরমের দাপট চলছে। তবে মাঝেমধ্যে দমকা হাওয়া সকলের প্রাণ জুড়িয়ে দেওয়ারও কাজ করছে বটে। তবে এবার সকলের সেই অপেক্ষার অন্ত হতে চলেছে। বিকেলে বা সন্ধের মধ্যে এমন কোনও জেলা বাকি থাকবে না যেখানে ঝড় বৃষ্টি আছড়ে পড়বে না।

আলিপুর হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল বা সন্ধের মধ্যে ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৭০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি জেলায়। কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক আজ বিকেলে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা বিশেষ করে দার্জিলিং, কালিম্পং জেলায় মনোরম আবহাওয়া বিরাজ করছে। ফলে সেইখানে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। আপনিও যদি বর্তমান সময়ে দার্জিলিং কিংবা কালিম্পং জেলায় থেকে থাকেন তাহলে জেনে রাখুন বিকেলে থেকে জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও বৃষ্টিপাত চলতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আরও পড়ুনঃ সপ্তম বেতন পে কমিশনে ৯% অবধি DA বাড়াল রাজ্য সরকার

মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

এদিকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করল হাওয়া অফিস। বাংলা এবং ওড়িশা উপকূলে আজ ও আগামীকাল ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে তুমুল হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।