কিছুক্ষণেই কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: দুপুর হতে না হতেই আবারো একবার ঘনিয়ে এলো বাংলার আকাশ। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অঞ্চলের কারণে নতুন করে বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। প্রবল বজ্রপাত সঙ্গে উথাল পাথাল বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করা হলো হাওয়া অফিসের তরফে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই অতি প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে হাওড়া, কলকাতা সহ বাংলার জেলায় জেলায়।

কিছুক্ষণের মধ্যে বাংলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, বজ্রপাত

সূত্রের খবর, আগামী ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে অর্থাৎ বিকেল থেকে সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল থেকে অতি প্রবল বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর জেরে সবথেকে বেশি প্রভাবিত হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলা।

আরও পড়ুনঃ রাখিতে মহিলাদের বড় উপহার রেলের

সূত্রের খবর, উল্লেখিত সমস্ত অঞ্চলে মুহুর্মুহু বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও কিছুক্ষণের জন্যে হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার ফলে ফলে জল জমার মতো পরিস্থিতি তৈরী হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আকাশে কালো মেঘ ছেয়ে রয়েছে, সেই সঙ্গে শোনা যাচ্ছে, মেঘেদের গর্জনও। এদিকে সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশের ফলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে। এর জেরে বেশ কিছু অঞ্চলে অস্বস্তিকর ও ঘর্মাক্ত গরমের অনুভূতি হতে পারে। বর্তমান আবহাওয়া সম্পর্কে বললে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর অবস্থানরত নিম্নচাপ বলয়টি ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক দুপুর থেকে বিকেলের মধ্যে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।