সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। সামনেই রয়েছে রাখি পূর্ণিমা (Rakhi Purnima 2026)। আর এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে মহিলাদের বড় উপহার দিল রেল। বিশেষ করে বোনেদের কথা ভাবনাচিন্তা করে রাখি স্পেশাল ট্রেন (Rakshabandhan Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সবথেকে বড় কথা, বিশেষ ট্রেনটি হাওড়াতে যাবে। আপনিও কি ট্রেনের টিকিট কাটবেন বলে ভাবছেন? তাহলে রেলের বিশেষ ট্রেনটি সম্পর্কে জেনে নেবেন চলুন।
রাখি উপলক্ষ্যে হাওড়া রুটে চলবে বিশেষ ট্রেন
যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ হাওড়া ও খাটিপুরার (Howrah- Khatipura) মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনটি উভয় দিকেই আসানসোল ডিভিশনের (Asansol Division) অধীনে দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, খাটিপুরা-হাওড়া বিশেষ ট্রেনটি চলবে ২৯শে আগস্ট এবং হাওড়া-খাটিপুরা বিশেষ ট্রেনটি চলবে ৩১শে আগস্ট, অর্থাৎ ৩০শে আগস্ট গভীর রাতে। এই ট্রেনটিতে সাতটি স্লিপার কোচ, চারটি থার্ড-এসি কোচ, দুটি সেকেন্ড-এসি কোচ এবং আটটি জেনারেল কোচ থাকবে। উৎসব শেষে ফেরার ভিড়ের সময় এই বিশেষ ট্রেনটি যাত্রীদের স্বস্তি দেবে। খাটিপুরা ট্রেনের টিকিট বুকিং মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে। হাওড়া ট্রেনের বুকিংও শীঘ্রই শুরু হবে।
ট্রেনের সময়সূচি ও রুট কী?
এবার আসা যাক ট্রেনটির সময়সূচি সম্পর্কে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ০৯৭০৯ খাটিপুরা-হাওড়া স্পেশাল ট্রেনটি ২৯শে আগস্ট বিকেল ৫:০০ টায় খাটিপুরা থেকে ছেড়ে পরের দিন রাত ১০:১৫ টায় হাওড়ায় পৌঁছাবে। এরপর ০৯৭১০ হাওড়া-খাটিপুরা স্পেশাল ট্রেনটি ৩১শে আগস্ট রাত ১২:১৫ টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল ১১:৩০ টায় খাটিপুরায় পৌঁছাবে। উভয় দিকে দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামার ফলে এই অঞ্চলের যাত্রীরাও সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ ষাটোর্ধ্ব মহিলাদের জন্য আজীবন ফ্রি বাস সফর, ঘোষণা সরকারের
ট্রেনটির স্টপেজ সম্পর্কে বললে, হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটির স্টপেজ থাকবে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমোহ, পরশনাথ, হাজারিবাগ রোড, কোডারমা, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, সোনে দেহরি, সাসারাম, ভবুয়া রোড, ডিডিইউ, সুবেদারগঞ্জ, গোবিন্দপুরি, ইটাগ্রা, ইতাগাপুর, আগাপুর, বান্দিকুই এবং দৌসাতে দাঁড়াবে।










