ষাটোর্ধ্ব মহিলাদের জন্য আজীবন ফ্রি বাস সফর, ঘোষণা সরকারের

Published:

Free Bus

সহেলি মিত্র, কলকাতা: মহিলাদের জন্য সুখবর। এবার সকলে আজীবন বাসে একদম বিনামূল্যে ভ্রমণ (Free Bus) করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, উত্তর প্রদেশের মন্ত্রিসভা ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য আজীবন বিনামূল্যে বাস ভ্রমণের অনুমোদন দিয়েছে। ‘লোকমাতা আহিল্যাবাই মাতৃশক্তি যোজনা’র মাধ্যমে ১০ মিলিয়নেরও বেশি মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

 রাজ্যের মহিলারা আজীবন বিনামূল্যে বাসে সফর করতে পারবেন!

আসলে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিসভা এই বিষয়টি অনুমোদন করেছে। সরকারের তরফে ঘোষিত এই বিনামূল্যে বাস পরিষেবা বাবদ প্রতি মাসে আনুমানিক প্রায় ২২.৫ কোটি টাকা খরচ হবে। উত্তর প্রদেশ মন্ত্রিসভার বৈঠকে ২৪টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধাও রয়েছে। পরিবহন বিভাগের এই প্রস্তাব অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী মহিলারা উত্তর প্রদেশ ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত বাসে আজীবন বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

‘লোকমাতা আহিল্যাবাই মাতৃশক্তি যোজনা’ কী?

এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে লোকমাতা আহিল্যাবাই মাতৃশক্তি যোজনা। বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতে মহিলাদের তাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দেখাতে হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আধার কার্ডের ভিত্তিতে বয়সের ওপর নির্ভর করে বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ দেওয়া হবে। অনুমান করা হচ্ছে যে, এই প্রকল্পের ফলে ১০ মিলিয়নেরও বেশি মহিলা উপকৃত হবেন। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য মাসিক খরচ হবে প্রায় ২২.৫ কোটি টাকা। এই হিসাবটি ৮৮,০০০ মহিলার দৈনিক যাতায়াতের উপর ভিত্তি করে করা হয়েছে। মহিলা জনসংখ্যার এই পরিসংখ্যানটি ২০১১ সালের আদমশুমারির উপর ভিত্তি করে নির্ধারিত।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার ‘লোকমাতা অহিল্যাবাই মাতৃশক্তি যাত্রা’ প্রকল্পের উদ্বোধন করবেন। সকাল ১০টায় আইজিপি-র কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশেষ বাসগুলির যাত্রা শুরু করবেন। মাতৃশক্তি যাত্রা প্রকল্পের অধীনে, উত্তর প্রদেশে ৬০ বছর বা তার বেশি বয়সী মহিলারা বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা পাবেন। রাখিবন্ধন উপলক্ষে যোগী সরকারের পক্ষ থেকে মা, বোন এবং কন্যারা বিশেষ উপহার পাবেন।এছাড়াও, উত্তর প্রদেশ মন্ত্রিসভা ২৫০টি ইলেকট্রিক বাস কেনার জন্য ৪২৫ কোটি টাকা অনুমোদন করেছে।

প্রবীণ নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত

প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এবং তাঁদের অধিকার রক্ষায় যোগী মন্ত্রিসভা একটি বড় পদক্ষেপ নিয়েছে। অর্থমন্ত্রী সুরেশ খান্না জানিয়েছেন যে, মন্ত্রিসভা ‘উত্তর প্রদেশ পিতামাতা ও প্রবীণ নাগরিকদের ভরণপোষণ ও কল্যাণ বিধিমালা-২০১৪’-এর ২২ নং বিধিতে ২২এ, ২২বি এবং ২২সি ধারা যুক্ত করে তা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিধান অনুযায়ী, অভিভাবকরা তাদের সন্তানদের নিজেদের সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবেন। উচ্ছেদের জন্য একটি প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। যদি কোনো প্রবীণ নাগরিকের সন্তান বা অন্য নির্ভরশীল আত্মীয়রা তার ভরণপোষণ না করেন বা কোনোভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করেন, তবে ক্ষতিগ্রস্ত প্রবীণ নাগরিক তাদেরকে নিজের সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবেন।

আরও পড়ুনঃ ফের বাড়ল ডিমের দাম, এবার কতটা? মহার্ঘ্য হতে পারে মুরগির মাংসও

অর্থমন্ত্রী জানিয়েছেন যে, প্রবীণ নাগরিকরা যাতে এই প্রকল্পের সুবিধাগুলো সহজে পেতে পারেন, সেজন্য উচ্ছেদ প্রক্রিয়াটি সুস্পষ্ট ও সময়বদ্ধ করা হয়েছে। এছাড়াও, সরকার শীঘ্রই একটি টোল-ফ্রি নম্বর চালু করবে, যাতে প্রবীণ নাগরিকরা সশরীরে অভিযোগ দায়ের করতে না পারলে তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা যায়।