সুস্পষ্ট নিম্নচাপের জেরে চরম সতর্কতা জারি দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: চরম সতর্ক বার্তা দেওয়া হল বাংলার উদ্দেশ্যে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে আজ সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Today) রয়েছে। বিশেষ নজর রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। এদিকে সকাল থেকে কলকাতা ও আশপাশেও মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন ভারী বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া বিক্ষিপ্ত থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হতে পারে হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।

সমগ্র আবহাওয়ার আপডেট সম্পর্কে বললে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমমধ্য-উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করা নিম্নচাপটিএকই অঞ্চলের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা হিসেবে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টায় উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনুপগড়, মুজফফরপুর, ফরদেবাদ, গোয়ালপাড়া, পাটনা, বাঁকুড়া, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমমধ্য-উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ এলাকার কেন্দ্রের মধ্য দিয়ে এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্য-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আর সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাগুলিতেও।

আরও পড়ুনঃ টক্সিক অতীত! বক্স অফিসে বিপুল সাড়া ফেলে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’, কত হল আয়?

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? পূর্বভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কথা বললে, এদিন মাসের শুরুতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।