কাটল খরা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Today)। গরম কমে শুরু হল ব্যাপক ঝড় বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছিল ব্যাপক ঝড় বৃষ্টি। টানা ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রা কমে গিয়েছে। দক্ষিণবঙ্গে বিরাজ করছে স্বস্তি। প্রশ্ন উঠছে আজও কি সেই স্বস্তি বিরাজ করবে নাকি নতুন করে গরম জাঁকিয়ে বসবে বাংলায়? আজ শুক্রবারও কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এ বিষয়ে বড়সড় আপডেট সামনে আনলো আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। অফিস জানিয়েছে বর্ষা,মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গে জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার কালবৈশাখী ঝড় সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম,মুর্শিদাবাদ,কলকাতা এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া,পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। সেখানে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট। আবহাওয়া শুষ্ক থাকছে খুব কম সময়ে। আজ শুক্রবার উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে। উত্তর দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরো তীব্র হবে জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সর্তকতা। মারাত্মক ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাড়ি থেকেই অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে শনিবার ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হলুদ কমলা সতর্কতা জারি করা হয়েছে।