শনিতেও কাটছে না দুর্যোগ, বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কাটা যেন কিছুতেই সরছেনা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি (Rain) ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে এবার বদলাতে চলেছে বাংলার আবহাওয়ার মেজাজ। আগামীকাল, (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপ সরে গিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর সেই নিম্নচাপ কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। অন্যদিকে হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এটি আবার ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তাই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বেশ কয়েকদিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, তবে আজকের তুলনায় বৃষ্টির দাপট কম থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে আগামীকাল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে।

আগামীকালের আবহাওয়া 

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রায় কম থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হতে পারে। ফলে বৃষ্টি নামলেও গরম-ভ্যাপসা আবহাওয়া থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলছে না।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ কয়েকটি জেলায় সতর্কতা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।