উঠল ঝড়, কিছুক্ষণেই কলকাতা সহ একাধিক জেলায় তুমুল বেগে বৃষ্টি, আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: রোদ-বৃষ্টির মাঝেই তৈরী হল ঘূর্ণাবর্তের। নিম্নচাপ অক্ষরেখা থেকে তৈরী হয়েছে আবহাওয়ার এই সিস্টেমটি। আর এর ফলেই আশঙ্কার প্রহর গোনা শুরু করল দক্ষিণবঙ্গ। ঘূর্ণাবর্তের দাপটে ইতিমধ্যেই বেশ কিছু জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যদিকে এখনো কিছু জেলার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। যে কোনও মুহূর্তে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কোথাও মাঝারি তো কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা (Weather Update) রয়েছে।

কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ভারত থেকে ধানবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও কলকাতা ছুঁয়ে দক্ষিণ ২৪ পরগনা হয়ে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার সাথে সুন্দরবন সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এর প্রভাবেই কিছুক্ষণের মধ্যে হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৩ পরগনা সহ নানা জায়গায় বৃষ্টির শুরু হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে চাকরি, ভারতীয় পোস্টে ২৫ হাজার শূন্যপদে জিডিএস নিয়োগ

শনিবার এই সতর্কতা আরও জোরালো হবে, কারণ এক বা দুটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। রবিবার, ৩০শে আগস্ট এবং সোমবার, ৩১শে আগস্ট শহরে আরও এক দফা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই সময়কালের প্রথম চার দিন কলকাতার বেশিরভাগ জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির প্রভাব পার্শ্ববর্তী জেলাগুলিতেও পড়তে পারে বলে আশা করা হচ্ছে। সপ্তাহজুড়ে হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার উভয় জেলাতেই ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও দফায় দফায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং মাঝেমধ্যে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আজ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বর্ষণ হতে পারে। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।