কলকাতায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতার ১৪, রয়েছে তৃণমূল যোগ, ‘কেউই পড়ুয়া নয়’ দাবি পুলিশের

Published:

Kolkata

সৌভিক মুখার্জী, কলকাতা: গত শুক্রবার কলকাতায় (Kolkata) চলা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, এই ঘটনায় জড়িত অপরাধীদের গুন্ডা দমন আইনে শাস্তি দেওয়া হবে। জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আফরোজ। মুখ্যমন্ত্রীর উল্লেখ করা পাঁচজনের মধ্যে নাম রয়েছে তাঁর। এমনকি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তৃণমূল নেতাদের সঙ্গে ভিডিও রয়েছে। ফলে তা থেকে স্পষ্ট, এই অভিযুক্ত তৃণমূলের সঙ্গে জড়িত। এমনকি পুলিশ এখনও পর্যন্ত ধৃত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে।

সাংবাদিক হামলার ঘটনায় গ্রেফতার

দিল্লির সিজেপি আন্দোলনের আঁচ এসে পড়েছিল কলকাতার বুকেও। গত শুক্রবার ধর্মতলায় বাম ছাত্র সংগঠনের তরফ থেকে যে আন্দোলন করা হয়, সেখানে ককরোচ জনতা পার্টির সমর্থকরা যোগদান করে। আর সেখানেই সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এমনকি পুলিশের উপরেও করা হয় অত্যাচার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আরও ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। যার জেরে এই কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। পরে ৩ জনকে তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। যদিও সিজেপির দাবি, এই কাণ্ডে ধৃতদের মধ্যে তাদের কেউ নয়। এমনকি তারা কোনও পড়ুয়া নয় বলেই জানিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুনাল আগারওয়াল।

জানা যাচ্ছে, ওই ধৃতদের মধ্যে একজন জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। তাছাড়া রয়েছে আমহার্ট স্ট্রিটের আরশাদ আলী, তিল জেলার মোহম্মদ মঈনউদ্দিন, জোড়াসাঁকোর মোহাম্মদ আলমগীর, খালিদ রেজা, ইমরান আহমেদ সহ মোট ১৪ জন। তাছাড়া গার্ডেনরিচের মোহাম্মদ আজাদ এবং মেটিয়াবুরুজের মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এমনকি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা দু’জন পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করছিল। পুলিশ ওই ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে, এবং সেখান থেকে আরও কিছু তথ্য উঠে আসতে পারে বলেই অনুমান।

আরও পড়ুন: ফের অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! আজ কত রেট?

কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, গতকালের হিংসা এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কেউ পড়ুয়া নন। সকলেই দুষ্কৃতি এবং শুক্রবারের মিছিলে উপস্থিত থেকে ভাঙচুরে জড়িত ছিলেন। পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখছেন। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলেই পুলিশ সূত্রে খবর। আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি অনুযায়ী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।