‘ভারতের সব মুসলিম এক হয়ে মোদি সরকারকে সরাও!’ বাংলাদেশ থেকে বড় আহ্বান

Published:

Bangladesh on India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি। তবে অভিজিৎ দীপকেরা শান্তি চুক্তিতে সই করায় সেই আন্দোলন থিতিয়ে পড়েছে। পথে খুব একটা দেখা যাচ্ছে না বিরোধী জোটের সদস্যদেরও। এদিকে বাংলাদেশ (Bangladesh) থেকে ক্রমাগত নরেন্দ্র মোদির সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ওপারের ইসলাম ধর্মালম্বীরা। তাঁদের দাবি, মোদি সরকারের পতন নাকি নিশ্চিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওপারের এক ব্যক্তি ভারতের সমস্ত মুসলিমকে এক জোট হয়ে ককরোচদের সমর্থন করার পাশাপাশি মোদি সরকারকে হাঁটানোর আহ্বান জানিয়েছেন!

ভারতের মুসলিমদের একজোট হওয়ার আহ্বান

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে আন্দোলন জোরদার হতেই পথে নেমেছিলেন ওপার বাংলার ইসলাম ধর্মালম্বীরাও। মশাল হাতে বাংলাদেশের রাজপথে নেমে নরেন্দ্র মোদি সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন তাঁরা! অনেকেই দাবি করেছিলেন, ভারতে হওয়া আন্দোলনকে হাতিয়ার বানিয়ে এদেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছিল বাংলাদেশের অনেকেই। যদিও শেষ পর্যন্ত থিতিয়ে গেছে আন্দোলন। এরই মাঝে ফের ভারত সরকারের বিরোধিতা করে বড় মন্তব্য করলেন ওপার বাংলার এক ইসলাম ধর্মাবলম্বী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই বাংলাদেশিকে বলতে শোনা যায়, “মোদি যদি আর পাঁচ বছর ক্ষমতায় থাকে গোটা ভারতে কোথাও আর মুসলিম থাকবে না। কারণ এটা হিন্দুস্থান হয়ে যাবে। পশ্চিমবঙ্গে 91 লক্ষ মুসলিম ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তাঁদের অনাগরিক করে রেখে দিয়েছে শুধু বাংলাদেশে পুশিং করবে বলে।”

 

আরও পড়ুন: মৃগীর ভান করে জেল থেকে পালাল ১৭ জন বন্দি, আটক ১, শুরু তল্লাশি

এদিন বাংলাদেশের ওই ইসলাম ধর্মালম্বী একেবারে খোলাখুলি বলেন, “আমি চাই যত দ্রুত সম্ভব ভারতের সমস্ত মুসলিম এক জায়গায় হোক। ভারতে কিন্তু প্রায় 40 কোটি মুসলিম আছে। সকল মুসলিম এক জায়গায় হয়ে ককরোচ পার্টিকে সমর্থন দিয়ে সারা ভারত থেকে এই বিজেপি সরকারকে সরাক এবং এক বছর দু’বছর নয়, বাংলাদেশে যেমন আওয়ামী লিগকে ব্যান করা হয়েছে ভারতেও তেমন বিজেপিকে ব্যান করে দেওয়া হোক আগামী 20 থেকে 30 বছরের জন্য।” বাংলাদেশের ওই নাগরিকের নাম পরিচয় বা তাঁর পরিবার সম্পর্কে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।

google button