সৌভিক মুখার্জী, কলকাতা: প্রেম করার অভিযোগে খাস কলকাতার বেহালায় (Behala Case) বর্বরতার শিকার এক যুবক এবং তাঁর বাবা। গতকাল সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্ক এলাকায় যুবক, তাঁর বন্ধু এবং বাবাকে মারধর করে বিবস্ত্র অবস্থায় ঘোরানোর অভিযোগ উঠেছে তরণীর পরিবারের বিরুদ্ধে। এমনকি বন্দুক দেখিয়ে যুবকের বাবাকে চাপ দেওয়া হয় ছেলেকে গুলি করার জন্য। তবে ঘটনার খবর পেয়েই তরুণীর পরিবারের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আর আজ সকালেই এই একই কায়দায় তাঁদেরকে ঘোরানো হল বিবস্ত্র অবস্থায়।
তরণীর পরিবারের তিনজনকে বিবস্ত্র করে ঘোরানো হল রাস্তায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক যুবক এবং কিশোরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে তরুণীর পরিবারের আপত্তি কাল হয়ে ওঠে। লক্ষ্মীপুজোর দিন সন্ধ্যাবেলা বসুন্ধরা পার্ক এলাকায় দু’জন দেখা করতে এসেছিলেন। তবে সেই সময় তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তরুণীর মামা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। তার পরপরই যুবক এবং তাঁর এক বন্ধুকে আটকে রেখে মারধর শুরু করেন।
এমনকি পরে যুবকের বাবাকে ফোন করে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁর বাবা পৌঁছানো মাত্রই তিনজনকে বিবস্ত্র করে গোটা এলাকায় ঘোরানো হয়। এমনকি বন্দুক দেখিয়ে ভয় দেখানোর সাথে যুবকের বাবাকে চাপ দেওয়া হয় ছেলেকে গুলি করে মেরে ফেলার জন্য। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে আগেই কিশোরীর বাবাসহ পরিবারের সদস্যরা সেখান থেকে পালিয়ে যান। তবে কিশোরীর মামাকে পরে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করা হয়।
🚨🚨 3 Accused Paraded Barefoot And Without Shirts During Crime Scene Reconstruction in #Sarsuna #Naked #Parade Case. Kolkata Police Reconstruct Crime Scene in Behala Incident with Three Arrested Accused
In a barbaric incident in the Sarsuna police station area of Behala, South… pic.twitter.com/LJfCMhnHmt
— Rajesh Saha (@Journo_Rajesh) October 27, 2026
আরও পড়ুন: পোস্টপেইড প্ল্যানে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা, বড় ঘোষণা Airtel-র
তবে আজ সকালেই ঘটে নাটকীয় ঘটনা। গতকাল যেভাবে ওই যুবক, তাঁর বন্ধু এবং বাবাকে বিবস্ত্র করে গোটা এলাকায় ঘোরানো হয়েছিল, ঠিক একই কায়দায় তরুণীর দাদা, বাবা এবং মামাকে ঘটনাস্থল পুনর্নির্মাণের সময় খালি পায়ে শার্ট ছাড়া ঘোড়ানো হল। এমনকি তাঁদের পরনে শুধুমাত্র একটি হাফপ্যান্ট ছাড়া আর কিছুই ছিল না। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, তাঁদের কোমরে দড়ি বেঁধেই গোটা এলাকায় ঘোরাচ্ছে পুলিশ।










