বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলে দুর্দান্ত অবদানের জন্য এবছর ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেন (Harry Kane)। সেই সাফল্যের পরই ইংলিশ ফুটবলারকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মঙ্গলবার বিরাট হ্যারি কেনকে বন্ধু সম্বোধন করে জানান, একেবারে যোগ্য ব্যক্তি হিসেবেই এই পুরস্কার পেয়েছেন ফুটবলার হ্যারি কেন। আর তাঁর এই প্রাপ্তিতে খুশি ভারতীয় মহতারকাও।
হ্যারি কেনকে নিয়ে বড় মন্তব্য কোহলির
আর্জেন্টিনার হয়ে গত ফুটবল বিশ্বকাপে দুর্ধর্ষ পারফর্ম করা সত্ত্বেও বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় 5 নম্বরে জায়গা হয়েছে মেসির। সেই তালিকারই শীর্ষে জায়গা করে নিয়েছেন হ্যারি কেন। আর তাঁর সেই সাফল্য নিয়েই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বিরাট লেখেন, “হ্যারি আমার বন্ধু, এত বছর ধরে শীর্ষস্তরের ফুটবলে তুমি যে অধ্যাবসায়, কঠোর পরিশ্রম এবং সততা দেখিয়ে এসেছো তার জন্য এই পুরস্কার তোমার প্রাপ্য।”
ভারতীয় ক্রিকেটের মসিহা এদিন আরও লেখেন, “আমি খুব খুশি যে তুমি এই পুরস্কারটা পেয়েছো। ঈশ্বর তোমার এবং তোমার পরিবারের মঙ্গল করুক। তোমার পরিবার তোমার জন্য খুব গর্বিত হবে। নিজের কাজের জন্য তুমি নিজেও গর্বিত হবে। তোমার জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল।” বলে রাখা প্রয়োজন, হ্যারি কেন 25 বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইংলিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন।
আরও পড়ুন: ‘ভারতের সব মুসলিম এক হয়ে মোদি সরকারকে সরাও!’ বাংলাদেশ থেকে বড় আহ্বান
উল্লেখ্য, গত মরসুমে ক্লাব এবং দেশের হয়ে সব মিলিয়ে মোট 73টি গোল করেছিলেন হ্যারি কেন। সেই সূত্রে ইউরোপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। এমনকি নিজের জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে এবং বিশ্বকাপেও নতুন রেকর্ড গড়েছেন এই ইংলিশ তারকা। বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে তিন নম্বরে তুলেছিলেন হ্যারি। সবশেষে নিজের পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করার পর ইংলিশ তারকা বললেন, “কঠোর পরিশ্রম দিয়ে সব কিছুই করা সম্ভব। আমি এমন কেউ নই যে সরাসরি সাফল্যে পৌঁছে গিয়েছে। আমাকে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হয়েছে।”










