অনন্যা সরকার, কলকাতা: জন্মাষ্টমীর শুভ লগ্নে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী আরও একটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সিটার স্লিপার বাস পরিষেবা চালু হল। বাসটি যাবে কলকাতা থেকে শিলিগুড়ি (Kolkata Siliguri Bus)। এই বাসে মিলবে বায়ো টয়লেট সহ একাধিক যাত্রী সুবিধা। আরামদায়কভাবে সড়কপথে উত্তরবঙ্গ যাওয়ার আরও একটি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। আসুন তাহলে এই বাসের রুট, সময়সূচি ও ভাড়া জেনে নেওয়া যাক।
নতুন স্লিপার এসি কলকাতা শিলিগুড়ি বাসের রুট ও সময়সূচি
দিঘা রুটের সুপরিচিত বাস অপারেটর ময়ূরী এক্সপ্রেস (MAYURI EXPRESS) চালু করলো তাদের নতুন কলকাতা – শিলিগুড়ি বাস পরিষেবা। এটি হল ডায়মন্ড রুদ্র বিল্ট (Damodar Rudra Built) কোচের সাথে অশোক লেল্যান্ড গার্ড ১৩.৫এম বিএস৬ সিটার স্লিপার এসি বাস। এতে যাত্রীরা পেয়ে যাবেন বায়ো টয়লেটের সুবিধাও।
রুট সর্ম্পকে বললে, কলকাতা থেকে শিলিগুড়িগামী এই বাসটি যাবে ভায়া কলকাতা – ধর্মতলা – শিয়ালদহ – উল্টোডাঙ্গা – ভিআইপি – এয়ারপোর্ট – বারাসাত – কৃষ্ণনগর – বহরমপুর – মালদা – রায়গঞ্জ – ডালখোলা – বাগডোগরা। কলকাতা – শিলিগুড়ি এসি স্লিপার সিটার বাসটি যাওয়ার সময় কলকাতা থেকে ছাড়বে সন্ধ্যা ৭:৩০-এ। আর ফেরার সময় শিলিগুড়ি থেকে ছাড়বে ৬:৪৫ মিনিটে। গন্তব্যে পৌঁছাতে প্রায় ১৩ ঘন্টা সময় লাগবে।
আরও পড়ুন: ভদ্রা রাজযোগ সহ বিভিন্ন শুভ যোগ, সোম থেকেই খুলবে পাঁচ রাশির কপাল
ময়ূরী এক্সপ্রেসের এই প্রিমিয়াম এসি বাসটিতে অফলাইন ও অনলাইন – দুই ভাবেই বুকিং করা যাবে। বাস অপারেটরের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বুকিং করতে পারেন, অথবা রেডবাস (redBus), আভিবাস (AbhiBus) এবং ময়ূরী এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও অগ্রিম সিট বুকিংয়ের বিকল্প রয়েছে। প্রথম দিনের জন্য এই বাসের স্লিপারের ভাড়া ২৬০০ টাকা।










