অনন্যা সরকার, কলকাতা: আসন্ন সপ্তাহে বিভিন্ন গ্রহ সংযোগের ফলে গঠিত হতে চলেছে একাধিক শুভ যোগ (Weekly Horoscope)। জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে সোমবার, ৭ সেপ্টেম্বর সপ্তাহের শুরুতেই বুধ প্রবেশ করতে চলেছে তাঁর নিজের রাশি কন্যাতে, যা তৈরি করবে ভদ্রা রাজযোগ। এর পাশাপাশি, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মিথুন রাশিতে মঙ্গলের সাথে চন্দ্রের সংযোগে গঠিত হবে মহালক্ষ্মী রাজযোগ, কর্কট রাশিতে এসে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী রাজযোগ, সিংহ রাশিতে সূর্যের সাথে তৈরি করবে শশী আদিত্য রাজযোগ। এছাড়াও সপ্তাহেই সূর্য, চন্দ্র ও কেতুর ত্রিগ্রহী যোগও গঠিত হবে। প্রতিটি যোগের প্রভাব রাশিগুলির ওপর ভিন্নভাবে পড়বে। রাশিচক্রের বারোটি রাশির মধ্যে আগামী সপ্তাহটি পাঁচটি রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। চলুন তাহলে জেনে যাক ২০২৬ সালের ৭ থেকে ১৩ই সেপ্টেম্বরের মধ্যে কোন কোন রাশির জাতক-জাতিকাদের সকল প্রচেষ্টা সফল হবে, আর্থিক দিক উন্নত হবে এবং পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বিরাজ করবে।
মেষ রাশি
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মজীবন এবং শিক্ষা সংক্রান্ত সুসংবাদের আশা করতে করতে পারেন এই সময়। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন, তারাও এই সপ্তাহে আকর্ষণীয় প্রস্তাব পেতে পারেন। সপ্তাহের শুরুতে, ধর্মীয় কাজে অংশগ্রহণে মানসিক শান্তির সম্ভাবনা। এছাড়া, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সহযোগিতা ও প্রসংশা পেতে পারেন।
বৃষ রাশি
আগামী সপ্তাহটি বৃষ রাশির জাতক-জাতিকারাদের জন্য সৌভাগ্য এবং সুখ বয়ে আনবে। সমস্ত প্রচেষ্টায় ভাগ্য আপনার সাথ দেবে। সপ্তাহের শুরু হতে না হতেই সুখবর আসতে চলেছে। নিজস্ব জ্ঞান এবং বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগে এসময় উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। দীর্ঘদিনের কোনও সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশপাশি, অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পেতে পারেন আগামী সপ্তাহে।
আরও পড়ুন: কালীপূজা ২০২৬ কত তারিখে? দেখুন দীপাবলির দিনক্ষণ, সময়সূচি ও নিয়মকানুন
মিথুন রাশি
আসন্ন সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকারা প্রচুর শক্তি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। এর ফলে সমস্ত কাজ সহজে এবং সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। রাজনীতির সাথে জড়িত মানুষরা উচ্চ পদ এবং প্রতিপত্তি অর্জন করতে পারেন। এসময় সন্তানদের সর্ম্পকে সুসংবাদ আসতে পারে। আগের তুলনায় স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে।
তুলা রাশি
আগামীকাল, ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা যে কাজেই হাত দেবেন তাতেই সফল হবেন। বিনিয়োগ থেকে যথেষ্ট লাভ হওয়ার যোগ। এছাড়া, নতুন বিনিয়োগর ক্ষেত্রেও আগামী সপ্তাহটি অনুকূল হতে চলেছে, তবে বিনিয়োগের আগেই কোনও শুভাকাঙ্ক্ষীর সাথে পরামর্শ করে নেওয়া বাঞ্ছনীয়। আসন্ন সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সাফল্য পেতে পারেন তুলা রাশির জাতক-জাতিকারা। এসময় কারও সাথে অভদ্র আচরণ করা থেকে বিরত থাকুন।
আরও পড়ুন: আর্দ্রা নক্ষত্রে খুলবে কপাল, কর্মক্ষেত্রে পদোন্নতি পাবে ৪ রাশি! আজকের রাশিফল, ৬ সেপ্টেম্বর
মীন রাশি
আসন্ন ৭ থেকে ১৩ সেপ্টেম্বরের সপ্তাহটিতে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যাপক আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতে আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। আপনার জন্য এসময়টা আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। সপ্তাহের শুরুতে ভ্রমণের যোগ তৈরি হয়েছে এবং এই যাত্রা জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন এবং অধস্তন উভয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।










