বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই বড় বিপাকে পড়েছেন প্রাক্তন বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বিশেষ করে মেসি কান্ডের নিয়ে গ্রেফতারির আশঙ্কায় রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা! কেননা, ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একগুচ্ছ অভিযোগ। অভিযোগ দায়ের করেছেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তও। এমতাবস্থায়, ভাইয়ের হওয়া সমস্ত FIR-কে চ্যালেঞ্জ জানিয়ে এবং অস্বস্তি থেকে ছুটকারা পেতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অরূপ। অরূপ বিশ্বাসের আইনজীবী আদালতের কাছে প্রাক্তন মন্ত্রীর আবেদন গ্রহণ এবং দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন।
আদালতের কাছে বিশেষ আবেদন অরূপদের
জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অরূপ বিশ্বাসের হয়ে বিশেষ আবেদন রাখেন বাঘা আইনজীবী কিশোর দত্ত। তিনি জানান, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যত ধরনের মামলা বা FIR হয়েছে সেগুলিকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা দায়ের করতে চান তাঁরা। একই সাথে এদিন আদালতের কাছে এও আবেদন জানানো হয়, হাইকোর্ট যেন তাঁদের আবেদন গ্রহণ করার সাথে সাথে মামলার দ্রুত শুনানির ব্যবস্থা করে।
কী বললেন বিচারপতি?
অরূপ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য একবারে স্পষ্ট করে জানিয়ে দেন, আদালত এখনই এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বা অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছে না। আগে মামলা দায়ের করা হোক। তারপর গোটা বিষয়টি বিবেচনা করে দেখবে আদালত। এক কথায় বলা যায়, আইন মেনে আদালতে আগে পিটিশন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
অবশ্যই পড়ুন: অভিষেক ম্যাচে ৬ উইকেট মানব সুথারের, পঁচিশ বছর পর গড়লেন আরেক ইতিহাস
উল্লেখ্য, দায়ের হওয়া একের পর এক অভিযোগের ভিত্তিতে আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছিল পুলিশ। তবে শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে ছিলেন তিনি। এরপর দ্বিতীয়বারের জন্য অরূপকে নোটিস পাঠায় বিধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল পুলিশ অফিসাররা সোজা অরূপ বিশ্বাসের বাড়িতে গিয়ে ঘরে নোটিস লাগিয়ে দিয়ে এসেছেন। সেখানে বলা হয়েছে, সোমবার সকাল 11টার মধ্যে থানায় হাজির হতেই হবে অরূপকে। অন্যথায় ব্যবস্থা নিতে পারে পুলিশ!










