দুর্যোগে দিঘার সমুদ্র ভরে গেছে ঘোলা জলে, স্নান করতে নেমে কাদায় মাখামাখি পর্যটকরা

Published:

Digha Sea Beach

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলের অতি গভীর নিম্নচাপের (Deep Depression) জেরে পূর্ব মেদিনীপুর সহ উপকূলের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা শুক্রবার পর্যন্ত বহাল রয়েছে। যদিও দিঘা (Digha Sea) , মন্দারমনি, শংকরপুর বা তাজপুরের মতো পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের ভিড় কিন্তু এই সময়ও চোখে পড়ার মতো। তবে খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে পর্যটকরা রীতিমতো কাদায় মাখামাখি। সমুদ্রের সেই নীল জল এখন পলিতে ভরে গিয়েছে। কিন্তু কেন এই অবস্থা? সমুদ্রের জল ঘোলা হওয়ার কারণ কী? আসুন এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন জেনে নেওয়া যাক। 

কেন কর্দমাক্ত দিঘার সমুদ্রের জল ?

দীঘার সমুদ্রের জলের রঙ একেবারে ঘন নীল এমন নয়, তবে এই মুহূর্তে যে ঘোলাটে কালো জল দেখা যাচ্ছে, সে রকমটাও নয়। এখন জলে নামলে পর্যটকদের জামা কাপড় কাদায় ভরে যাচ্ছে। তাই আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে অনেকেই নামতে চাইছেন না জলে। আর যারা নামছেন তাদের সারা গায়ে জমে যাচ্ছে পলির আস্তরণ। এদিকে আবহাওয়ার অবস্থা ভালো নয়, মুষলধারায় বৃষ্টি চলছে। 

আরও পড়ুন: সাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় অশনি সঙ্কেত, আজকের আবহাওয়া

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ঘোলাটে জলের কারণ হল স্টেডিমেন্ট বা কাদামাটি, যা দুর্যোগপূর্ণ আবহাওয়াতে সমুদ্রের জলোচ্ছ্বাস, তীব্র ঢেউ এবং নদী থেকে আসা পলির প্রভাবে জলে এসে মিশেছে। এখন সেডিমেন্ট লোড এতটাই বেড়েছে যে সমুদ্রের স্বচ্ছ জল কাদা জলে পরিণত হয়েছে। এর ফলে এই মুহূর্তে দিঘার সমুদ্রে স্নান করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। 

আরও পড়ুন: দিঘা, মন্দারমণি যাচ্ছেন? স্নান করতে পারবেন না সমুদ্রে! জারি নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, বর্ষায় সমুদ্রের রূপ দেখতে বহু পর্যটক ছুটে যান সৈকত শহর দিঘায়। কিন্তু এই সময় সমুদ্রের জলে নামা অত্যন্ত বিপদজনক। বিশেষত এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছে উপকূলের এলাকাগুলিতে, তাই কোস্ট গার্ড ও পুলিশ পর্যটকদের নিরাপত্তার দিকে  বিশেষভাবে নজর রাখছে। সতর্কতার জন্য চলছে মাইকিংও। 

আরও Digha