রাজ্যে শীঘ্রই পুরোদমে চালু হবে স্মার্ট মিটার, কীভাবে করবেন রিচার্জ? জানুন

Published:

Smart Meter Recharge

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে পুরোপুরি ভাবে স্মার্ট মিটার (Smart Meter) চালু করা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)। প্রযুক্তির স্মার্ট মিটার চলবে প্রি-পেইড (Pre Paid) সিস্টেমে। অর্থাৎ আগে টাকা দিয়ে তারপর প্রয়োজন মতো বিদ্যুৎ খরচ করা যাবে। সময় মতো রিচার্জ না করার কারণে যদি ব্যালেন্স ফুরিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সরবরাহ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL) ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ বাড়িতে স্মার্ট মিটার বসিয়েছে। জুলাই মাস থেকে এই প্রক্রিয়া পুরো দমে চালু হবে বলে জানা গেছে। বাড়িতে বসানোর আগেই জেনে নিন কিভাবে করা হয় স্মার্ট মিটারের রিচার্জ (Smart Meter Recharge)। 

স্মার্ট মিটারের রিচার্জ পদ্ধতি

স্মার্ট মিটার রিচার্জের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এগুলি জানা থাকলে ঘরে বসে সহজেই রিচার্জ করতে পারবেন ব্যবহারকারীরা, বাড়তি ঝঞ্ঝাট পোয়াতে হবে না। স্মার্ট মিটার রিচার্জ এবং বিদ্যুতের খরচ জানার জন্য রয়েছে WBSEDCL-এর নিজস্ব অ্যাপ আছে। সেই অ্যাপে কিছু সহজ ধাপ পেরোলেই স্মার্ট মিটারের রিচার্জ অনেক সহজেই করা যাবে। সরকারী এই অ্যাপটির নাম বিদ্যুৎ সহযোগী (Vidyut Sahayogi)। স্মার্ট মিটার ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি বিশেষভাবে জরুরী।

বিদ্যুৎ সাথী অ্যাপ ডাউনলোড করার পর মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে। তারপর প্রদত্ত নাম্বারটিতে একটি ওটিপি (OTP) আসবে। ওটিপি দিয়ে সাবমিট করলে অ্যাপের মধ্যে গ্রাহকের নাম ও কনজিউমার আইডি দেখা যাবে। 

তার ওপর ক্লিক করলে ড্যাশবোর্ড খুলে যাবে, যার মধ্যে রিচার্জ, কত টাকা ব্যালেন্স রয়েছে, দৈনিক ও মাসিক বিদ্যুৎ খরচের হিসাবের মত একাধিক অপশন রয়েছে। স্মার্ট মিটার ব্যবহারকারীদের একটি কথা মাথায় রাখতে হয়, সেটি হল তার ব্যালেন্স যেন সবসময় পজিটিভ থাকে। নেগেটিভ হলেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, তাই অন্তত ১০০ টাকা রিচার্জ করে রাখা উচিত। 

আরও পড়ুনঃ গঙ্গাসাগর সেতু তৈরিতে রইল না কোনও বাধা, জট কাটাল রাজ্য! কবে তৈরি হবে ব্রিজ?

রিচার্জ অপশনে গেলে ঘরে বসেই কার্ড বা ইউপিআই-এর মাধ্যমে পছন্দমতো অ্যামাউন্ট রিচার্জ করা যায়, তবে এর ন্যূনতম সীমা ১০০ টাকা। এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। বাড়িতে স্মার্ট মিটার বসার পরে অবশ্যই অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে রাখতে হবে। এর দ্বারা বিদ্যুৎ খরচের হিসেব রাখা ও রিচার্জ করা খুবই সুবিধাজনক।