অনন্যা সরকার, কলকাতা: দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য আবারও সরকারি বাস পরিষেবা (Government Bus Service) চালু হয়েছে। দিনহাটার বর্তমান বিজেপি বিধায়ক অজয় রায় সালমারা, নাজিরহাট, কুরশাহাট, বাসন্তী হাট ও বামনহাটে বাস পরিষেবা পুনরুদ্ধার করার বিশেষ উদ্যোগ নেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে একটি বড় একটি জয় হিসেবে দেখছেন, কারণ এর ফলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সংক্রান্ত সমস্যার সমাধান হলো।
বাসিন্দাদের সুবিধার্থে আবার চালু হল সরকারি বাস পরিষেবা
সাধারণ যাত্রী থেকে বাস কর্মী- সকলেই জানাচ্ছেন যে, তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে ১৯৯৪ সালে হঠাৎ করেই এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যার ফলে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। অভিযোগ করা হচ্ছে যে, স্থানীয় মানুষ বাম সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রতিশোধ হিসেবেই প্রশাসন এই সরকারি বাস পরিষেবা, যা কার্যত এই অঞ্চলের ‘লাইফলাইন’ হিসাবে পরিচিত ছিল, সেটিকেই বন্ধ করে দেয়। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও ছোট ব্যবসায়ীদের মতো হাজার হাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। প্রত্যন্ত এই বাজার এলাকাগুলো থেকে জেলা সদর বা মহকুমা শহরে যাতায়াত করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়েছিল।
বাম শাসনের অবসান এবং রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দিনহাটার এই প্রত্যন্ত এলাকাগুলোর ভাগ্য পরিবর্তন হয়নি। এলাকাবাসীরা অভিযোগ করেছে যে, পরবর্তী প্রায় ১৫ বছরের তৃণমূল কংগ্রেস আমলেও এই রুটে বাস পরিষেবা পুনরায় চালু করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের দীর্ঘদিনের অবহেলার কারণে তিন দশকেরও বেশি সময় ধরে এই এলাকাগুলো উপযুক্ত গণপরিবহন ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল।
আরও পড়ুন: নিম্নমুখী সোনা, রুপোর বাজারদর! ধনতেরাসের আগে আরও কমবে দাম?
অজয় রায় দিনহাটায় বিজেপি প্রতীকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মনে আশার আলো জাগে। জনগণের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিয়ে বিধায়ক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ও এই রুটে বাস পরিষেবা পুনরায় চালুর ব্যবস্থা করেন।
After 32 years State Govt bus service to Salmara,Najir Hat,Kursha Hat,Basanti Hat,Baman Hat – is resumed by BJP Dinhata MLA Ajoy Roy.
In 1994 Left Govt stopped Bus service after people of this area voted against them.
For 15 years TMC didn’t start either.
Talk about CHANGE🙂🧡 https://t.co/xyuj1m2jbL
— Subham. (@subhsays) October 27, 2026
আরও পড়ুন: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র জেরে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া
৩২ বছর পর যেদিন পুনরায় বাস পরিষেবা চালু হয়, সেদিন পুরো এলাকায় যেন উৎসবের আমেজ দেখা যায়। বিধায়কের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা খুবই আনন্দিত। এখন থেকে তারা সহজেই মহকুমা শহর বা জেলা সদরে যাতায়াত করতে পারবেন। বিধায়ক অজয় রায় জানিয়েছেন যে, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই তাঁর প্রধান লক্ষ্য। বহুদিন এই এলাকার মানুষ সরকারি গণ পরিবহন ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পুনরায় পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী।










