সহেলি মিত্র, কলকাতা: অতি শক্তিশালী রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। জায়গায় জায়গায় শুরু হয়েছে তীব্র ঝড় এবং ভারী বৃষ্টি। তবে এবার দুর্যোগের পালা বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সকাল থেকেই শহরের আকাশে কালো মেঘের ঘনঘটা। সেইসঙ্গে বইছে দমকা হাওয়াও। এদিন কোন কোন জেলায় ভারী বৃষ্টি (Weather Today) হবে জানতে ইচ্ছুক? তাহলে চলুন জেনে নেবেন আবহাওয়ার পূর্বাভাস কী বলছে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টি চলবে বাংলার বাদবাকি জেলাগুলিতেও। এদিন প্রতিটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
IMD কলকাতা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর পূর্বাহ্নে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী স্থানে, ইয়ানামের কাছাকাছি দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূল অতিক্রমের সময় এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে। এ সময় সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫–১৩৫ কিমি থাকতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া মোটের ওপার শুষ্ক থাকবে।
আরও পড়ুনঃ হাওড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত শীঘ্রই মেট্রো চলবে! ২,৩৬৫ কোটির টাকা প্রকল্পের নতুন সমীক্ষা
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।










