এবার সাগরে তৃণমূল নেতার দোকান থেকে উদ্ধার বিপুল সরকারি সামগ্রী

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একে একে প্রকাশ্যে আসছে তৃণমূল (Trinamool Congress) নেতাকর্মীদের কুকর্ম। সম্প্রতি তৃণমূলের বিভিন্ন পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ জাল আধার এবং ভোটার কার্ড। মিলেছে জব কার্ডও। তাছাড়াও তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ ছিলই। সেই মতোই অভিযানে নেমে বিগত দিনগুলিতে বেশ কিছু জায়গায় তৃণমূল নেতাদের দোকান এবং পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রিপল সহ সরকারি সামগ্রী।(Government Relief Goods)। এবার একই চিত্র ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার সাগরে।

তৃণমূল নেতারা দোকান থেকে উদ্ধার সরকারি সামগ্রী

সদ্য, দক্ষিণ 24 পথনার তৃণমূল কর্মী ভূপতি মাইতির দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযোগ, সাগরের 65 নম্বর বুথের বুথ সভাপতি দেবাশিস মাইতি একেবারে গায়ের জোরে অবৈধভাবে বিভিন্ন ত্রাণসামগ্রী ভূপতি মাইতি নামক ওই তৃণমূল নেতার দোকানে মজুদ করে রেখেছিলেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ওই তৃণমূল নেতার দোকান খুলে দেন। পরে সেখান থেকেই উদ্ধার হয় 43টি ত্রিপল, 13 বস্তা চুন, 11 বস্তা মাছের খাবার সহ একাধিক সরকারি ত্রাণ সামগ্রী।

স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের দাবি, বহুদিন ধরেই তৃণমূল সরকারের বিভিন্ন ত্রাণের জিনিস জোর করে সরিয়ে রাখছিলেন ওই তৃণমূল সভাপতি দেবাশিস। পরে খবর পেয়ে তাঁরাই তৃণমূল নেতা ঘনিষ্ঠর দোকান খুলে দিয়ে পুলিশকে খবর দেন। সূত্রের খবর, পুলিশের তৎপরতায় ওই দোকান থেকে উদ্ধার হওয়া সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী পার্শ্ববর্তী বিডিও অফিসে পাঠানো হয়েছে। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

অবশ্যই পড়ুন: লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে নতুন করে ২ লাখ মহিলার নাম বাদ দিল সরকার, কারণ জানেন?

উল্লেখ্য, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কয়েক হাজার সরকারি ত্রিপল। অভিযুক্ত তৃণমূল নেতা শিবশংকর ভারতী এগরা দু নম্বর ব্লকের বাসিন্দা। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে সাধারণ মানুষ বিশেষ করে আমফানের মতো ঝরে ক্ষতিগ্রস্তদের পাইয়ে দেওয়ার নাম করে সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছিলেন ওই তৃণমূল নেতা। রাজ্য সরকার বদল হতেই তাঁর বাড়ি থেকে হাজার হাজার ত্রিপল উদ্ধার হওয়া মাত্রই একেবারে ক্ষোভে ফেটে পড়েন এগরার বাসিন্দারা।