আর জল জমবে না হাওড়ায়! ৪৭০২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন রাজ্য সরকারের

Published:

Howrah

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া জেলাকে (Howrah) এবার ঢেলে সাজানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। বিশেষ করে বর্ষার সময়ে যাতে হাওড়াবাসীর জলযন্ত্রণা আর না ভোগ করতে হয়, তার জন্য বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। এমনিতেই টানা ভারী বৃষ্টি এবং গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে উত্তর হাওড়ার একাধিক এলাকায় জল জমে রয়েছে। এখনও নামেনি। এদিকে পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেন উত্তর হাওড়ার বিধায়ক ও প্রতি মন্ত্রী উমেশ রাই। এখন জানা যাচ্ছে, সরকারের তরফে ৪,৭০২ কোটি ব্যয়ে একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান অনুমোদিত হয়েছে বলে জানালেন মন্ত্রী।

৪,৭০২ কোটি ব্যয়ে সেজে উঠবে হাওড়া!

গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় জমা জল দ্রুত নিষ্কাশন করাও এখন কঠিন হয়ে পড়েছে প্রশাসনের জন্য। এর পাশাপাশি বিপদ এড়াতে জলমগ্ন এলাকার মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। যাইহোক, আগামী দিনে এই সমস্যার সমস্যা হতে চলেছে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। উমেশ রাই জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় অস্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান। একই সঙ্গে এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে ৪,৭০২ কোটি ব্যয়ে একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে বলে জানান তিনি।

২০২৭ সাল থেকে কাজ শুরু হতে পারে

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকার হাওড়ার জলনিষ্কাশন ব্যবস্থা সংস্কারের জন্য যে বিপুল টাকার মাস্টারপ্ল্যান অনুমোদন করেছে সেটার ৭০% অর্থায়ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দেবে এবং ৩০% রাজ্য সরকার দেবে। এই পরিকল্পনা ইতিমধ্যেই ক্যাবিনেটের অনুমোদন পেয়েছে, কাজ শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে এবং পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পের লক্ষ্য হাওড়া ও বালির জলযন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া।

আরও পড়ুনঃ রেশনে এবার চাল-গমের সঙ্গে কমদামে মিলবে বহু প্রয়োজনীয় জিনিস, বড় সিদ্ধান্ত সরকারের

সম্প্রতিক ভারী বৃষ্টির কারণে শিবপুর রোড, পঞ্চাননতলা রোড, সালকিয়া এবং কয়েকটি লেনে জল জমে রয়েছে। পাশাপাশি দক্ষিণ হাওড়ার চুনাভাটি, থানামকুয়া এবং বিবেকানন্দনগরেও জলাবদ্ধতার সমস্যা হয়েছিল। আলাদা ভাবে, শ্যামপুরের বাসুদেবপুরে বাঁধ সুরক্ষা কাজ চলছে। ডিভিসির তরফে জল ছাড়ার কারণে আমতা, উদয়নারায়ণপুরের বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যাইহোক, আগামী দিনে সরকার কী কাজ করে সেদিকে নজর থাকবে সকলের।