স্ত্রীয়ের কাটা মুণ্ডু হাতে নিয়ে মন্দিরে বসে স্বামী, ভয়ংকর ঘটনা গঙ্গারামপুরে

Published:

Gangarampur

প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালে ভয়ংকর কাণ্ড গঙ্গারামপুরে (Gangarampur)। স্ত্রীয়ের গলা কেটে খুনের পর কাটা মুণ্ডু কোলে নিয়ে মন্দিরের সামনে বসে ছিলেন স্বামী। আর সেই দৃশ্য (Gangarampur Murder) দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। থানায় খবর দেওয়া হলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে অশান্তি চলছিল। আর সেই পারিবারিক কারণে এই নৃশংসতা কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুরের ৪ নম্বর ওয়ার্ডে আজ অর্থাৎ বুধবার, সকাল সাতটা নাগাদ প্রতিবেশীরা দেখেন মন্দিরের সামনে হাতে স্ত্রীয়ের কাঁটা মুণ্ডু নিয়ে বসে ছিলেন রিন্টু। রক্ত ঝরে পড়ছিল এদিকে স্থানীয়দের দেখে কাটা মুণ্ডু হাতে নিয়ে এগিয়ে আসে রিন্টু। আর তাতেই শুরু হয় চিৎকার চেঁচামেচি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিক ভলান্টিয়ররা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ওই স্ত্রীয়ের দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ধারালো দা।

তন্ত্রসাধনা করতেন রিন্টু

এদিকে এই নারকীয় কাণ্ডে হতবাক স্থানীয়রা। তাঁদের তরফে জানানো হয়েছে বিগত কয়েকদিন ধরেই রিন্টু ঘোষের সঙ্গে স্ত্রী সীমা সরকারের মধ্যে অশান্তি চলছিল। ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। তাদের দুই ছেলেও রয়েছে। একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ডাক্টর হিসেবে কাজ করত সে। পরে সেই কাজ চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এরপর বাড়িতেই তান্ত্রিকের মতোই পুজো-পাঠ করতেন রিন্টু। বাড়ির ভিতরে থাকা কালীমন্দির এবং পাশের দুর্গামন্দিরে দিনের দীর্ঘ সময় কাটাতেন তিনি।

আরও পড়ুন: চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীর সঙ্গে সহবাস, গ্রেফতার হুগলির আরামবাগের গুণধর ভাগ্নে

স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্থানীয়দের ধারণা, তন্ত্রসাধনার কারণেই স্ত্রীকে বলি দিয়েছে রিন্টু। যদিও হত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, ধৃতকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে আর তাতেই আসল তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই ঘটনার আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়।

google button