নবদ্বীপ থেকে পুরী, মথুরার স্পেশাল ট্রেন! রথের আগে বিশাল বন্দোবস্ত রেলের

Published:

Indian Railways Nabadwip Puri Train In Ratha Yatra

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার নবদ্বীপ (Nabadwip) থেকেই সরাসরি পুরী (Puri) যেতে পারবেন যাত্রীরা! বড় ঘোষণা করল রেল (Indian Railways)। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি, আর তারপরেই শুরু হতে চলেছে রথযাত্রা (Ratha Yatra)। ইতিমধ্যেই উৎসবের জন্য প্রস্তুতি তুঙ্গে পুরীর জগন্নাথধামে। সেখানকার রথের রশিতে টান দেওয়ার জন্য জন্য ভক্তরা গোটা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন এই ধামে। এমতাবস্থায় ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবারের মতো এবারও অতিরিক্ত রথযাত্রা স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল।

নবদ্বীপ থেকে পুরী যাওয়ার বিশেষ ট্রেনের আবেদন

উল্লেখ্য, কিছুদিন আগেই নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী রেল কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ আবেদন করেছিলেন। তিনি রথের আগের ৫ দিন ও পরের ৫ দিন এক জোড়া বিশেষ ট্রেন নবদ্বীপ থেকে পুরী পর্যন্ত চালানোর জন্যও অনুরোধ করেছিলেন। তবে শুধুমাত্র পুরীর জন্য নয় পাশাপাশি নবদ্বীপ থেকে মথুরা স্টেশন অবধি যাতায়াতের জন্য ট্রেনের জন্যও আবেদন করেন স্থানীয় বিধায়ক। মূলত রথের আগে নবদ্বীপের অধিকাংশ বৈষ্ণব ভক্ত ও পুণ্যার্থীরা পুরীধামে যান। তবে উল্টোরথের আগে তারা নবদ্বীপে ফেরেন। আর সেই কারণেই এই ট্রেন চালু করার বিশেষ প্রয়োজন আছে বলেও তিনি মনে করছেন।

কী বলছে রেল?

অবশেষে রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে মৌখিকভাবে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। রেলের তরফে জানা গিয়েছে, একটি ট্রেন সপ্তাহে ২-৩ দিন নবদ্বীপ-মথুরা, ও আরেকটি ট্রেন নবদ্বীপ থেকে পুরী রুটে যাতায়াত করবে। সাংসদ জগন্নাথ সরকারও এই বিষয়ে সহযোগিতা করবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি সব পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে পুণ্যার্থীদের পুরী কিংবা মথুরা যাওয়াটা এখন আরও অনেকটা সহজ হয়ে যাবে।

আরও পড়ুন: দিনে ২০০ লিটার দুধ উৎপাদন, বছরে ২৫ লক্ষ আয়, ডেয়ারিকে হাইটেক ব্যবসা বানাল সুনীল

এইমুহুর্তে নবদ্বীপ থেকে সোজাসুজি পুরী যেতে হলে দুটি উপায় রয়েছে। এক, নবদ্বীপ থেকে বেরিয়ে 15640 কামাখ্যা পুরী এক্সপ্রেস, 15644 কামাখ্যা পুরী এক্সপ্রেস ধরলেই সোজা পুরী পৌঁছে যাবেন। এছাড়াও যে কোনো ট্রেনে করে হাওড়ায় পৌঁছে সেখান থেকেই ডাইরেক্ট পুরীতে চলে যেতে পারে। এখন দেখার রেল বিস্তারিত ভাবে নয়া সময়সূচী কবে প্রকাশ করে।