২ অক্টোবর থেকেই রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির, আপনার এলাকায় কোথায় বসবে দেখে নিন

Published:

Janakalyan Shibir

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকার যেখানে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করেছিল দুয়ারে সরকার, সেখানে নতুন সরকার চালাচ্ছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। ইতিমধ্যেই রাজ্যজুড়ে একবার এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ ফের এই শিবির বসতে পারে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে নভেম্বর বা ডিসেম্বর নয়, পুজোর আগেই বসছে জনকল্যাণ শিবির।

পুজোর আগেই রাজ্যে বসছে জনকল্যাণ শিবির

পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে, আগামী ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। তবে আপনার এলাকায় কবে এবং কোন জায়গায় এই শিবির বসবে তা সহজেই আপনি জেনে নিতে পারবেন। সেই শিবিরের মাধ্যমেই আপনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা খুব সহজে নিতে পারবেন। সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি নতুন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার মতো প্রকল্পগুলিতে নাম নথিভুক্ত করা যাবে।

নিজের এলাকায় কোথায় এবং কবে জনকল্যাণ শিবির বসবে তা জানতে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে (jks.wb.gov.in) ভিজিট করতে হবে। সেখানে একটি অপশন দেখতে পাবেন ‘Locate a Shivir’। এখানে ক্লিক করতে হবে। এরপর সেখানে তিনটি অপশন আসবে। প্রথমে আপনাকে নিজের জেলা বেছে নিতে হবে। তারপর আপনাকে ব্লক বা এরিয়া বেছে নিতে হবে। এরপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এরপর আপনি দেখতে পাবেন যে আপনার এলাকায় ঠিক কবে এবং কোথায় জনকল্যাণ শিবির বসবে।

আরও পড়ুন: অতি ভারী বৃষ্টিপাতে রেড অ্যালার্টের জেরে রাজ্যে বন্ধ স্কুল, জারি হল বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, বিজেপি সরকার প্রথমে জুন মাসে টানা ৫ দিন ধরে এই জনকল্যাণ শিবির চালায়। ১৫ জুন থেকে শুরু হয়েছিল এই শিবির। নন্দীগ্রাম থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেছিলেন। রাজ্যের দ্বিতীয় জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে পারে নভেম্বর বা ডিসেম্বর মাসে, এমনটাই চলছিল জল্পনা। তবে পুজোর আগেই ফের একবার রাজ্যবাসীর দুয়ারে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বড় উদ্যোগ নিল নবান্ন।

google button