প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোয় (Kali Puja 2026) বাজি ফাটানোর কারণে রামদা হাতে হুমকি দিলেন এক মুসলিম প্রতিবেশীর, রায়গঞ্জের (Raiganj) রাড়িয়াতে ঘটল সেই অবাক করা কাণ্ড। কালীপুজো মানেই আলোর উৎসব, আনন্দ আর বাজির রোশনাই। তবে সেই বাজি ফাটানোকে কেন্দ্র করেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে যে উত্তেজনা (Raiganj Neighbour Dispute) ছড়িয়েছে তা স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বাজি ফাটানোকে কেন্দ্র করে তুমুল ঝামেলা
প্রতি বছরের মতো এ বছরও কালীপূজো ও দীপাবলিতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আদালতের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট সময়ে অনুমোদিত ‘গ্রিন ক্র্যাকার’ বা সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছিল। আর সেই অনুযায়ী উৎসবের আনন্দে নিজেদের সামিল করতে দিনরাত বাজি ফাটিয়ে চলেছেন সকলে। কিন্তু সেই বাজি ফাটাতে গিয়ে ঘটল আরেক ঘটনা। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাড়িয়াতে কালীপুজোর রাতে বাজি ফাটাচ্ছিল এক হিন্দু পরিবার। কিন্তু তাতেই রেগে যান কয়েকজন মুসলিম প্রতিবেশী। বচসা শুরু হতেই রীতিমতো রামদা হাতে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে।
অভিযোগ মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে
জানা গিয়েছে, ওই চত্বরে একটাই মাত্র হিন্দু পরিবার ছিল, আর বাকিরা ছিল মুসলিম প্রতিবেশী। অভিযোগ তাঁরা কিছুতেই ওই পরিবারকে বাজি ফাটাতে দিতে চাইছে না। আর সেই নিয়েই শুরু হয়েছে বচসা। উৎসবের আনন্দের মাঝে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সামান্য বাজি ফাটানোকে কেন্দ্র করে কীভাবে প্রতিবেশীদের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল। এর নেপথ্যে অভিযুক্ত ও অভিযোগকারীর মধ্যে আগে থেকে কোনও বিবাদ ছিল কি না, সে নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: রাত হলেই হোটেলে বসত গোপন জুয়ার আসর, দুর্গাপুরে গ্রেপ্তার প্রাক্তন টিএমসি কাউন্সিলর চন্দন সাহা
কালীপুজোর আগে বাজি নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছিল। এমনকি কালীপুজোর রাতে দেখা যায়, পুলিশের গাড়িতে চেপে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু তারপরেও চলতি বছর, কালীপুজোর রাত গড়াতেই দেদার শব্দবাজি ফাটানো, তারস্বরে মাইক বাজানোর অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে। রাত ১২টার পরে দেদার শব্দবাজি ফেটেছে এসএন ব্যানার্জি রোড, ধর্মতলা, উল্টোডাঙা, টালা, পাইকপাড়া এলাকায়।










