জব কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, দুর্নীতি রুখতে কড়া হল নবান্ন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 100 দিনের বদলে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের গ্যারান্টি দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে এর জন্য প্রয়োজন উপভোক্তার পরিচয় যাচাইকরণ (Job Card E-KYC)। জানা যাচ্ছে, এবার থেকে ভিবি জি রাম জি প্রকল্পে জব কার্ড হোল্ডারদের নিজেদের মুখমণ্ডল অর্থাৎ চেহারা দেখিয়ে পরিচয় পত্র যাচাই করে তবেই কাজ পেতে হবে। এক কথায়, মোবাইল ফোনে পাসওয়ার্ড সেট করার মতো করেই ফেস অথেন্টিকেশন করতে হবে প্রত্যেককে। তবেই 125 দিনের কাজে যুক্ত হতে পারবেন সম্ভাব্য উপভোক্তারা। সেই মর্মে, এবার রাজ্যজুড়ে চালু হয়ে গেল জব কার্ডের গ্রাহকদের ই কেওয়াইসি পর্ব।

ই কেওয়াইসি ছাড়া মিলবে না কাজ

সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, এনএমএমএস অ্যাপের মাধ্যমে যেহেতু উপভোক্তার ফেইস অথেন্টিকেশন প্রয়োজন তাই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে প্রত্যেক উপভোক্তাকে তাদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। জানা যাচ্ছে, এই ই-কেওয়াইসি ছাড়া কোনও ব্যক্তি কেন্দ্রীয় সরকারের 125 দিনের কাজ পাবেন না। এবার একেবারে বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল অ্যাপের সাহায্যে উপভোক্তার পরিচয় পত্র স্ক্যান বা যাচাই করে নেওয়া হবে।

কেন এমন পদক্ষেপ? এই প্রশ্নের উত্তরে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের এক কর্তা জানিয়েছেন, আগে যেহেতু জব কার্ড হোল্ডার বা শ্রমিকের উপস্থিতি ম্যানুয়ালি দেখা হতো মূলত সে কারণেই জব কার্ড হোল্ডারের পরিবর্তে ওই নামে অন্য কেউ কাজ করে নিতেন। এদিকে টাকা ঢুকতো উপভোক্তার অ্যাকাউন্টে। তবে এবার থেকে উপভোক্তার সংরক্ষিত ছবি এবং তথ্যের সাথে ব্যক্তির চেহারা এবং তথ্য যাচাই করে দেখা হবে। এক কথায়, জব কার্ডে যাঁর নাম রয়েছে তিনিই 125 দিনের কাজে যোগ দিয়েছেন কিনা সেটা নিশ্চিত হতেই এমন পদক্ষেপ নেওয়া হল।

অবশ্যই পড়ুন: ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, এই দল হবে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন! ফাঁস নাম

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে নেতাদের বিরুদ্ধে শ্রমিকের 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার বহু অভিযোগ রয়েছে। বহু শ্রমিক বা জব কার্ড হোল্ডারের অভিযোগ, তাঁরা 100 দিনের কাজ করার পর টাকা ঢুকতো তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। সেই অর্থ থেকে একটা বড় অংশ কেটে তবেই তাঁদের দেওয়া হতো। এবার সেই অব্যবস্থা বা জালিয়াতি বন্ধ করতে চাইছে শুভেন্দু অধিকারী সরকার।