৩ হিন্দু মেয়েকে বিয়ে করে ধর্মান্ততকরণ, মধ্যমগ্রামে আটক ‘লাভ জিহাদী’

Published:

hindu muslim marriage (1)

আনিষা চৌধুরী, কলকাতা: হিন্দু মুসলিম বিয়ে ঘিরে সম্প্রতি আলোচনায় উঠে এসেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম (Madhyamgram)। অভিযোগ করা হয়েছে, এক মুসলিম যুবক পরপর তিন হিন্দু তরুণীকে বিয়ে করেছেন এবং তাঁদের নিজেদের ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সেই যুবক আরও একটি বিয়ে করেছেন। তাঁকেও নাকি ধর্ম পরিবর্তন করার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

কী বলছেন বর্তমান স্ত্রী?

ওই যুবক তাঁর আগের স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন কারণ সেই মেয়েটি ধর্ম পরিবর্তন করতে রাজি হননি। চতুর্থ বার সেই যুবক যাকে বিয়ে করেন, সেই মেয়েটি নিজেকে হিন্দু বলেই পরিচয় দেন এবং ধর্মান্তরের কথা স্বীকার করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি নিজের ইচ্ছাতেই ওই যুবককে বিয়ে করেছেন, তাঁকে কেউ কোনওভাবে জোর করেনি।

তরুণী ওই যুবকের উপর আসা সমস্ত অভিযোগের বিরোধিতা করেন। তিনি বলেন, এখনও অব্দি তিনি যা যা করেছেন সবটাই তাঁর নিজের সিদ্ধান্ত। কিন্তু এলাকার লোকজন এই ঘটনায় রীতিমত ক্ষেপে যান। ওখানে থাকা একজন যুবক বলেন, ওই ছেলেটিকে তিনি ছোটবেলা থেকে দেখছেন। ছেলেটি বরাবর হিন্দু মুসলিম বিবাদে বিশ্বাসী। তাঁর দাবি, এই চতুর্থ বিয়েও চার বছরের বেশি টিকবে না।

আরও পড়ুন: মাসে মিলবে ৮০ হাজার টাকা স্টাইপেন্ড, আবেদন করেছেন এই স্কলারশিপে?

এই সমগ্র ঘটনায় ওই যুবককে তেমন কিছুই বলতে শোনা যায়নি। বেশিরভাগ সময়ই তিনি তার চতুর্থ স্ত্রীয়ের পিছনে নির্বাক অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। এলাকার এক যুবক বলেন, এত সহজে তিনি ছেলেটিকে ছেড়ে দেবেন না। হিন্দু মেয়েদের বিয়ে করে ধর্মান্তরিত হতে বাধ্য করার মতন কুকর্ম বেশিদিন চলবে না। তিনি সমগ্র বিষয়টির ভিডিও করে সমাজ মাধ্যমে প্রকাশ করবেন।